স্থানীয় সংবাদ

নানা আয়োজনে আ’লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রবাহ ডেস্ক
বিভিন্ন স্থানে নানা আয়োজনের মধ্যে দিয়ে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
মোংলা
দিবসটি উপলক্ষে রবিবার সকালে উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভসুচনা করা হয়। শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে কেককাটা শেষে জাতির পিতা বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। এ ছাড়া ও র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ বাবু সুনিল কুমার বিশ্বাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর মেয়র ও পৌর আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, সাবেক পৌর মেয়র শেখ আব্দুস সালাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান জসিম, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা তারিকুল ইসলাম, আ’লীগ নেতা মাহমুদ হাসান ছোট মনি, উপজেলা যুবলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ই¯্রাফিল হাওলাদার সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস’স সভাপতিত্বে আলোচনা সভার বক্তারা বলেন, বাংলাদেশ ও আওয়ামী লীগ এক ও অভিন্ন এবং বাঙালি জাতির অবিচ্ছেদ্য অংশ। আওয়ামী লীগের ইতিহাস মানে বাঙালি জাতির সংগ্রাম ও গৌরবের ইতিহাস। এ রাজনৈতিক দলটি দেশের সুদীর্ঘ রাজনীতি এবং বাঙালি জাতির আন্দোলন-সংগ্রামের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের ধারক ও বাহক। প্রাচীন ও ঐতিহ্যবাহী দলটির নেতৃত্বেই এদেশের স্বাধীনতা অর্জিত হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ বাঙালি জাতির যা কিছু শ্রেষ্ঠ অর্জন, তার মূলে রয়েছে জনগণের এই প্রতিষ্ঠানের নেতৃত্ব। আওয়ামী লীগের শুভ জন্মদিন ঐতিহাসিক ২৩ জুন অঙ্কুরিত হয়েছিল ‘স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নসূত্র। আওয়ামী লীগের লক্ষ্য দেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ এবং বাঙালি জাতিকে বিশ্বের বুকে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করা। ৭৫ বছরে দেশ আজ উন্নয়ন, অগ্রগতি এবং সাফল্যের জয়গানে মুখরিত। অপ্রতিরোধ্য আওয়ামী লীগ কেবল অতীত বর্তমান নয়, বাংলাদেশের ভবিষ্যতের নির্মাতা।
বটিয়াঘাটা
দিবসটি উপলক্ষে উপজেলার লাহাহাড়ী তলা নামক স্থানে বটিয়াঘাটায় সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পঙ্কজ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন শিমু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা সাবেক ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, যথাক্রমে ইসমাইল হোসেন মোল্লা বাবু, গোলাম হাসান, আসলাম হাওলাদার, দলিল লেখক সমিতির সভাপতি মোঃ আমিনুল ইসলাম,মোঃ আজিজুর রহমান, মীর মোশাররফ হোসেন, চয়ন বিশ্বাস, অনুপম মন্ডল, সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম খান, রবীন্দ্রনাথ সরকার, তুলসি রায়, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান সাগর, মিজানুর রহমান বাবু, আশরাফুল ইসলাম মিলন ,মোহাম্মদ শফিকুল ইসলাম বাচ্চু, মহিলা নেত্রী রেহেনা আফরোজ সভা, মনোয়ারা খাতুন শিউলি, নবনির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুনা লায়লা, মারুফা বেগম, যুবলীগ নেতা বুলবুল হোসেন বিপ্লব, পলাশ রায়, প্রণব মন্ডল, মোহাম্মদ জিয়াউর রহমান জিয়াসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নড়াইল
দিবটি উপলক্ষে রবিবার বাংলাদেশ আওয়ামীলীগ, নড়াইল জেলা শাখার আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বিশেষ দোয়া এবং বিকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এর সুলতান মঞ্চ চত্বরে ৭৫ পাউন্ড কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ৭ টায় নড়াইল জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর‌্যাল ও প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, বাংলাদেশ জাতীয় সংসদের হুউফ ও নড়াইল -০২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজা, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি ও নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান ভুইয়া, যু¦বলীগের সভাপতি গাউছুল আযম মাসুম, সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভুইয়া, সাধারন সম্পাদক স্বপ্নীল সিকদার নীলসহ জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মিরা এ সময় উপস্থিত ছিলেন।
বাগেরহাট
বাগেরহাট জেলা সদরসহ মোড়েলগঞ্জ ও শরনাখোলা উপজেলায় ব্যাপক আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উযযাপন করা হয়েছে। জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে রবিবার বিকেলে বাগেরহাট জেলা শহরে এক বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীশেষে জেলা আওয়ামী লীগ কার্য্যালয় চত্বরে এক আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সমাপ্ত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে আলোচনা সভায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উযযাপনের সার্বিক সহযোগিতা করেন জেলা আওয়ামী যুবলীগের সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন ও জেলা সদর আসনের এমপি শেখ তন্ময়ের একান্ত সহকারী এইচ এম শাহীন। অপরদিকে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দিনভর কর্মসূচি পালন করছে উপজেলা আওয়ামী লীগ। দিবসটি উপলক্ষে রবিবার বেলা ১০টার দিকে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে দিনের কর্মসূচির সূচনা করেন স্থানীয় সংসদ সদস্য এইচ.এম বদিউজ্জামান সোহাগ। বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ শহরে আনন্দ মিছিল যোগদেন দলটির শতশত নেতাকর্মী। পরে পৌর পার্কে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আমিরুল আলম মিলন। এখানে বক্তৃতা করেন উপজেলাপরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলী খানসহ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান মো রাসেল হাওলাদার, যুবলীগ নেতা খান হাসিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আজমিন নাহার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন পঞ্চকরণ ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার, খাউলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল হাই খান, তেলিগাতি ইউপি চেয়ারম্যান মোর্শেদা আক্তার, বলইবুনিয়া ইউপি চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী খান, হোগলাবুনিয়া চেয়ারম্যান আকরামুজ্জামান, জিউধরা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাদশা, বহরবুনিয়া ইউপি চেয়ারম্যান রিপন তালুকদার প্রমুখ। শরণখোলা উপজেলায়ও অনুরুপ কর্মসূচী পালন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন।
তেরখাদা
দিবসটি উপলক্ষে তেরখাদায় আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আ’লীগের সভাপতি এফএম অহিদুজ্জামানের সভাপতিত্বে বিকাল ৪টায় আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন খুলনা ৪ আসনের সাংসদ জননেতা আব্দুস সালাম মূর্শেদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী, ভাইস চেয়ারম্যান এসএম উবায়দুল্লাহ বাবু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন আলীগ নেতা চৌধুরী আবুল খায়ের, বদরুল আলম বাদশা, শেখ জনাব আলী, মোঃ তবিবুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সারাফাত হোসেন মুক্তি, মোঃ নাজমুল হক, মোঃ আনিচুল হক, মোঃ বাছিতুল হাবিব প্রিন্স, কৃষ্ণ মেনন রায়। অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ রাজা মিয়া।
সাতক্ষীরা
দিবসটি উপলক্ষে সাতক্ষীরায় বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সকাল ১০টায় শহরের খুলনার রোড মোড়স্থ বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ.কে ফজলুল হক এবং সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, মুক্তিযোদ্ধা শেখ শাফী আহমেদ, মাস্টার নীলকণ্ঠ সোম, শেখ সাহিদ উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, আসাদুজ্জামান বাবু ও আ.হ.ম তারেক উদ্দীন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ ওসমান গনি, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এ্যাডঃ আজহারুল ইসলাম, দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ আরাফাত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. অনিত কুমার মুখার্জী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গাজী আনিসুজ্জামান আনিচ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জেএম ফাত্তাহ, মহিলা বিষয়ক সম্পাদক শিমুন শামস্, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার সরকার, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপনাসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে বিকালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে, দিবসটি উপলক্ষে তালা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শিল্পকলা একাডেমী থেকে র‌্যালিটি বের উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য ফিরোজ আহমেদ স্বপন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য লাইলা পারভীন সেঁজুতি ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
ডুমুরিয়া
দিবসটি উপলক্ষে ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হয়। এতে অংশ গ্রহণ করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, সহ-সভাপতি আলহাজ্ব মোস্তফা কামাল খোকন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, জেলা আওয়ামী লীগের জামিল খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহনাওয়াজ হোসেন জোয়ার্দার, উপজেলা আওয়ামী লীগ নেতা এম এম সুলতান আহমেদ, জিএম ফারুক হোসেন, মোল্ল্যা সোহেল রানা, শেখ হেফজুর রহমান, মোল্ল্যা জাহিদুল ইসলাম, সরদার আব্দুল গণি, ভান্ডারপাড়া চেয়ারম্যান গোপাল চন্দ্র দে, শোভনার চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, রুদাঘরার চেয়ারম্যান গাজী তৌহিদ, যুবলীগের প্রভাষক গোবিন্দ ঘোষ ও শেখ ইকবাল হোসেন, কৃষক লীগের অরিন্দম মল্লিক, মহিলা আওয়ামী লীগের হাসনা হেনা, ছাত্রলীগের খান আবুল বাশার ও শেখ মাসুদ রানা। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয় চত্ত্বরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সাইদ সরদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং নেতৃবৃন্দরা বক্তব্যদেন। এর আগে সকালে কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও কেক কাটা অনুষ্টানের আয়োজন করা হয়।
রূপসা
দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে আলোচনা সভায় জুম কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী।
প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল। রূপসা উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপজেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, খুলনা জেলা আওয়ামীলীগ সদস্য ফ.ম. আব্দুস সালাম, পাপিয়া সরোয়ার শিউলী। আওয়ামীলীগ নেতা সরদার আবুল কাশেম ডাবলু ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক অধ্যাপক শ্যামল কুমার দাসের যৌথ পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফুর রহমান মোল্যা,সৈয়দ মোর্শেদুল আলম বাবু, সাবেক জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মোতালেব হোসেন,দপ্তর সম্পাদক আকতার ফারুক, শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোঃ আলী জিন্নাহ,রূপসা উপজেলা নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন সুলতানা রুনা, উপজেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক আল মামুন সরকার, প্রভাষক মোঃ ওয়াহিদুজ্জামান, নাসির হোসেন সজল,শেখ জমির হোসেন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান,রূপসা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, নৈহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।
মণিরামপুর
দিবসটি উপলক্ষ্যে মনিরামপুরে রোববার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এস. এম ইয়াকুব আলী। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মিল্টনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সন্দীপ ঘোষ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব হাসেম আলী, সহ-সভাপতি গৌর কুমার ঘোষ, বীরমুক্তিযোদ্ধা হেরমত আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স ম আলাউদ্দীন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথ প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আক্তার বাবলু, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক মিলন ঘোষাল, আওয়ামী লীগ অনন্ত দেবনাথ, আলাউদ্দিন, আহাদ আলী, ফজলুর রহমান, শ্রমিক লীগ নেতা আলতাফ হোসেন, পৌর কাউন্সিলর আদম আলী, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, দুর্বাডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ, ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শরিফুল ইসলাম, মাহাবুর রহমান প্রমুখ। অনুষ্ঠান শুরুতে দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর মুরালে পুষ্পস্তবক অর্পণ এবং দলীয় পুরাতন কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button