হুমায়ূন কবীর বালু’র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাবের কর্মসূচি

খবর বিজ্ঞপ্তি ঃ আগামী ২৭ জুন বৃহস্পতিবার একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ূন কবীর বালু’র ২০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে : ওই দিন সকাল ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ শেষে ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল। আলোচনা সভা ও দেয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি থাকবেন খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান জনাব শেখ হারুনুর রশীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি জনাব এস এম নজরুল ইসলাম। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ক্লাবের সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।



