স্থানীয় সংবাদ

শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় ও পানিতে ডুবে দুই জনের মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনা ও পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে মৌতলা বাসষ্টান্ড সংলগ্ন জাহাজঘাটা নামক স্থানে মোটর সাইকেল দূর্ঘটনায় এবাদুল শেখ নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছেন। এদিকে, উপজেলার হরিনগর (ছোটভেটখালী) গ্রামে আলাহাজ্ব মোঃ আব্দুস সাত্তার মোড়লের মৎস্য প্রজেক্টের পুকুরের পানিতে ডুবে অপু মন্ডল নামে এক ঘের কর্মচারী নিহত হয়েছেন। নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার মুড়াগাছা গ্রামের আজিজ শেখের পুত্র এবাদুল শেখ ও খুলনা জেলার বটিয়াঘাটা থানার বারআড়িয়াগ্রামে হরেন্দ্রনাথ মন্ডলের পুত্র অপু মন্ডল। প্রত্যক্ষদর্শী জিয়া জানান, কালিগঞ্জ হতে শ্যামনগরে আসার সময় জাহাজঘাটা নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে মালবাহী ইঞ্জিন ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে গুরুতর আহত হন এবাদুল শেখ। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এঘটনায় নাজমুল নামে এক মোটর সাইকেল আরহী আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে, উপজেলা হরিনগর (ছোটভেটখালী) গ্রামে আলাহাজ্ব মোঃ আব্দুস সাত্তার মোড়লের মৎস্য প্রজেক্টের পুকুরের পানিতে ডুবে অপু মন্ডল নামে এক ঘের কর্মচারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর রাতে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে থানা পুলিশ জানায়।
শ্যামনগর থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন
Close
Back to top button