স্থানীয় সংবাদ

নেশার টাকা না দেয়ায় মা-বাবাকে মারধর

মোটরসাইকেল ভাংচুর ও ঘরে আগুন ধরিয়ে দিল নেশাগ্রস্থ সন্তান

নড়াইল প্রতিনিধি ঃ নেশার টাকা না দেয়ায় মা-বাবাকে মেরে মোটরসাইকেল ভাংচুর ও ঘরে আগুন ধরিয়ে দিল নেশাগ্রস্থ সন্তান গোলক বিশ্বাস (২৯)। সে পৌর এলাকার ভাদুলীডাঙ্গা এলাকার গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে। বুধবার (২৬ জুন) এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেকার গোলক প্রতিনিয়ত নেশার টাকা জোগাড় করতে না পেরে মা-বাবাসহ পরিবারের সবাইকে নির্যাতন করে আসছিল। বুধবার সকাল ১০ টার দিকে সে নেশা করার জন্য বাবা-মায়ের কাছে টাকা চায়। তারা টাকা না দেওয়ায় গোলক মোটরসাইকেল ভাঙচুর ও মা-বাবাকে মারধর কওে রান্নাঘরে আগুন ধরিয়ে পালিয়ে যায়। এ সময় আগুন বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লে দ্রুত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আফছার উদ্দিন বলেন,খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে বড় ধরণের কোন ক্ষয়-ক্ষতি হয়নি। এ বিষয়ে গৌরাঙ্গ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তিনি সদর থানা পুলিশকে অবহিত করছেন। এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শোনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ওই বখাটে যুবক এখন পলাতক। তাকে ধরতে পুলিশ কাজ করছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button