স্থানীয় সংবাদ

খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

# একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক হুমায়ূন কবীর বালু’র ২০তম মৃত্যুবার্ষিকী #

খবর বিজ্ঞপ্তি ঃ একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জন্মভূমি’র সম্পাদক হুমায়ূন কবীর বালু’র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা সাংবাদিক হুমায়ূন কবীর বালু হত্যা মামলার পুনঃতদন্তের মাধ্যমে হত্যার কারণ উদঘাটন; পরিকল্পনাকারী, অর্থযোগানদাতা ও গডফাদারদের শাস্তির জন্য সরকারের কাছে দাবি জানান। এ নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সম্মানিত অতিথি ছিলেন দৈনিক জন্মভূমির প্রধান সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক মনিরুল হুদা, খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান। সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা। বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, মল্লিক সুধাংশু ও হাসান আহমেদ মোল্লা, দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, দৈনিক দেশ সংযোগ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, ক্লাবের যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রকিব উদ্দিন পান্নু, সিনিয়র সাংবাদিক মো. আব্দুল হালিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ কামরুল আহসান প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন, ক্লাবের সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও এ এইচ এম শামিমুজ্জামান, ক্লাবের কার্যনির্বাহী সদস্য সোহরাব হোসেন, বিমল সাহা ও শেখ মাহমুদ হাসান সোহেল, ক্লাব সদস্য মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, শেখ হারুন-অর-রশীদ, আবুল হাসান হিমালয়, দেবব্রত রায়, এস এম নূর হাসান জনি, এস এম ফরিদ রানা, প্রবীর কুমার বিশ^াস, দিলীপ কুমার বর্মন, এস এম ইয়াসীন আরাফাত রুমী, কলিন হোসেন আরজু, আব্দুস সাত্তার, এজাজ আলী, একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য শামীম আশরাফ শেলী, মো. রকিবুল ইসলাম মতি, আল মাহমুদ প্রিন্স, রীতা রানী দাস, শশাংক স্বর্ণকার, আশরাফুল ইসলাম নূর, মো. আজিজুল ইসলাম, মিনা অছিকুর রহমান দোলন, তিতাস চক্রবর্তী, নাজমুল হক পাপ্পু, শেখ ফেরদৌস রহমান, মোঃ হেলাল মোল্লা, রাজু সাহা বিপ্লব, আলী আবরার, আরাফাত হোসেন অনিক, মো: রায়হান মোল্লা, মোঃ আতিয়ার রহমান তরফদার, পলাশ চন্দ্র ঢালী, মোঃ হাসানুর রহমান তানজির, এলিন হুসাইন অন্তর, ইমাম হোসেন সুমন, মনোজ বিশ^াসসহ অন্যান্য সাংবাদিক ও অতিথিবৃন্দ। এর আগে আলেচনা সভার শুরুতে সাংবাদিক হুমায়ূন কবীর বালুসহ নিহত সকল সাংবাদিকদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয় ও পরে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মো. ইউসুফ হাবিব। এছাড়া আলোচনা সভা শেষে ক্লাবের সদস্যবৃন্দ ক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button