স্থানীয় সংবাদ

যোগিপোল ও আড়ংঘাটা এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের নগদ অর্থ বিতরণ

# খুলনা-৩ আসনের এমপি এস এম কামাল হোসেনের বিশেষ বরাদ্দ থেকে #

খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এমপি’র বিশেষ বরাদ্দ(উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল) থেকে খুলনা-৩ সংসদীয় এলাকার যোগিপোল ও আড়ংঘাটা ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান ও মন্দিরে অনুদানের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ২ জুলাই ইউনিয়ন দুটির এ সকল ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের অর্থ দিঘলিয়া উপজেলার প্রকৌশলী, মহানগর আওয়ামী লীগ, খানজাহান আলী থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ স্ব-স্ব প্রতিষ্ঠানে পৌছে দেন। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন এমপি’র বিশেষ বরাদ্দ থেকে যোগিপোল ও আড়ংঘাটা থানা এলাকার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের নগদ অর্থ দুই লক্ষ টাকা করে প্রদান করা হয়। বরাদ্দকৃত নগদ অর্থ গতকাল স্ব-স্ব প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। এ সময় মহানগর আওয়ামলী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী, খানজাহান আলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনিছুর রহমান, এমপি মহোদনের প্রতিনিধি মোঃ সোহেল বিশ^াস ও মেহেদী হাসান রাসেল, দিঘলিয়া উপজেলা প্রকৌশলী(এলজিইডি) ইঞ্জিনিয়ার আবু তারেক সাইফুল কামাল, যোগিপোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জাকারিয়া রিপন, মহানগর স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ফয়সাল হোসেন, ইউপি সদস্য জি এম এনামুল কবির, সামাজিক সংগঠন মানবসেবা সংগঠনের সভাপতি মোঃ পারভেজ আলম, মোঃ রমজান শেখ, খানাবাড়ী শাহী জামে মসজিদের সভাপতি সেখ জিহাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, অর্থ সম্পাদক মোঃ শফিউদ্দিন শফিসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বরাদ্দকৃত প্রতিষ্ঠান গুলোর মধ্যে দুই লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে যোগিপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের খানাবাড়ী শাহী জামে মসজিদ, যোগিপাল রেলগেট বায়তুল আমান জামে মসজিদ, যোগিপোল রহমানিয়া জামে মসজিদ, তেলীগাতি আল মদিনা জামে মসজিদ, তেলীগাতি দারুদ তুরাব হাফেজিয়া মাদ্রাসা, বুচিতলা নূরানী হাফেজিয়া মাদ্রাসা, যোগিপোল ৭নং ওয়ার্ড কবরস্থান, তেলিগাতী রাজাপুর সার্বজনীন কালিমন্দির, তেলিগাতী টি আর এম মহাশশ্মান(দেড় লক্ষ টাকা), তেলিগাতী নেপাল আশ্রম(দেড় লক্ষ টাকা), আড়ংঘাটা ইউনিয়নের সরদারডাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ, আড়ংঘাটা নূরানীয়া জামে মসজিদ, আড়ংঘাটা মা ফাতেমা জামে মসজিদ, আড়ংঘাটা মোড়লপাড়া কেন্দ্রীয় কবরস্থান এবং আড়ংঘাটা কাপালিপাড়া সার্বজনীন পূজা মন্দির।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button