স্থানীয় সংবাদ

গিলাতলায় হারানো মোবাইল ও নগদ টাকা পেয়ে ফেরত দিলেন সাংবাদিক তারেক

আটরা গিলাতলা প্রতিনিধি ঃ হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পেলে কার না ভালো লাগে। যদিও অতি প্রয়োজনীয় হারানো জিনিস পাওয়া যায়, তবে তো বাড়তি আনন্দ। তাই বলে এইভাবে হারানো কিছু ফিরে পাওয়ার কথা কি কেউ ভাবতে পারেন! ফেরত পেলে সেই আনন্দের মাত্রা হবে কতটা, সেটা কি ভাবা যায়। খুলনা নাসিং কলেজের শিক্ষার্থী জিনিয়া আকতার গ্রামের বাড়ি বরিশাল থেকে বাসে উঠে সোনাডাঙ্গা নামে, সেখান থেকে ইজিবাইকে ্ওঠে নাসিং কলেজ ষ্টাফ কোয়ার্টার এর বাসার উদ্দেশ্যে, পথিমধ্যে তার ভ্যানিটি ব্যাগটি হারিয়ে যায়। যার মধ্যে ছিলো একটি ভিভো মোবাইল , নগদ টাকা সহ মুল্যবান কাগজপত্র উক্ত ভ্যানিটি ব্যাগটি খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও গিলাতলা যুব সংঘের সভাপতি সাংবাদিক সাইফুল্লাহ তারেক কুড়িয়ে পান। এদিকে নিজের মোবাইল সহ গুরুত্বপুর্ন কাগজপত্র হারিয়ে জিনিয়া আকতার বহু খুঁজেছেন একপর্যায়ে সেটি পাওয়ার আশায় থানায় জিডির উদ্দেশ্য বের হলে হারানো মোবাইলে কল আসলে , সাংবাদিক তারেক সেটি রিসিভ করা মাত্রই জিনিয়া বেগমের স্বামি আঃ জব্বার বলেন আমার স্ত্রীর মোবাইলটি হারিয়ে গেছে। পরে ভুক্তভোগিরা খানজাহান আলী থানার গাফফারফুড মোড়স্থ সাংবাদিক তারেকের নিজস্ব অফিসে আসলে তাদের মোবাইল সহ মুল্যবান কাগজপত্র ও ভ্যানিটিব্যাগে থাকা নগদ টাকা বুঝিয়ে দেন। হারানো মোবাইল , টাকা সহ মুল্যবান কাগজপত্র পেয়ে আমি অনেক খুশি। সাংবাদিক সাইফুল্লাহ তারেক বলেন, আমার জীবনে এ পর্যন্ত ৫ টি ফোন কুড়িয়ে পেয়েছিলাম প্রকৃত মালিককে ফেরত দিতে পেরে অনেক আনন্দ পেয়েছি ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button