স্থানীয় সংবাদ
এইচএসসি পরীক্ষার ইংরেজি ২য় পত্রে যশোর বোর্ডে অনুপস্থিত ১৭১১ পরীক্ষার্থী

যশোর ব্যুরো ঃ গতকাল রোববার ৭ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় ইংরেজি (আবশ্যিক) ২য় পত্র (১০৮) বিষয় যশোর বোর্ডে অনুপস্থিত হয়েছে ১৭১১ জন। পরীক্ষা চলাচালে অসাদুপয় অবলম্বের দায়ে ৪ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. শাহিন আহম্মদ এই তথ্য নিশ্চিত করেছেন। বহিস্কার শিক্ষার্থীদের মধ্যে রয়েছে কুষ্টিয়া জেলার খোকশা- ২৭৭ কেন্দ্রের রোল নং ৬৫১১১৪, যশোর জেলা কেন্দ্র-৩০০ এর রোলং ৬১৯৭৯৭ ,কেশবপুর -৩১২ এর রোল নং ৬১৫৮৭২ ও একই কেন্দ্রে ৬১৫৯০২ শিক্ষার্থী। ইংরেজি পরীক্ষা (আবশ্যিক) ২য় পত্র অনুপস্থিত জেলা গুলির মধ্যে খুলনায় ২৮৫ জন, বাগেরহাট জেলায় ১২৮জন,সাতক্ষীরা জেলায় ২১২জন ও কুষ্টিয়া জেলায় ২৪২জন,চুয়াডাঙ্গা জেলায় ১৪৬জন,মেহেরপুর জেলায় ৮১জন,যশোর জেলায় ১৪৫জন ও নড়াইল জেলায় ১০৫জন, ঝিনেদা জেলায় ২৭৩ ও মাগুরা জেলায় ৯৪জন।



