স্থানীয় সংবাদ
শহীদ ইকবাল বিথারের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর আ’লীগের স্মরণসভা আজ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় প্রেসিডিয়াম মেম্বর এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর স্পষ্টভাষী শহীদ ইকবাল বিথারের ১৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ নির্বাচিত দলীয় কাউন্সিলারদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ তালুকদার আব্দুল খালেক এবং খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।



