স্থানীয় সংবাদ

নগরীতে গাঁজা ও ইয়াবাসহ ৮ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে আট মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, রাজাপুর রূপসার সেলিম হাওলাদারের ছেলে শাওন হাওলাদার (২০), মুজগুন্নীর মৃত: আতিয়ার শেখের ছেলে খাইরুল আলম সাগর (২৩) করিমনগরের কবির সরদারের ছেলে মোঃ নয়ন সরদার (১৯), হবিগঞ্জ মাধবপুরের সিদ্দিক আলীর ছেলে রহমত আলী (৪৫), দক্ষিণ গিলাতলার মৃত: আব্দুল লতিফ শেখের মেয়ে সাফিয়া বেগম (৪৩), পূর্ব মশিয়ালীর মৃত: আমজাদ শেখের ছেলে আজাদ শেখ (৪৮), হোগলাডাঙ্গা বাঁশবাড়িয়ার শহিদুল ইসলামের ছেলে মোঃ আবিদ হাসান ওরফে আবির হাসান ওরফে আবুজর (২৬), গাওঘরা চান্দার ডাঙ্গা বটিয়াঘাটার মোহম্মদ আলী গাজীর ছেলে মোঃ আব্দুল্লাহ গাজী (২৭)। এদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে। উপরোক্ত মাদক কারবারিদের নিকট হতে ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়লব্ধ ১১০০/- টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৮টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button