সাবেক কাউন্সিলর মরহুম শহীদ ইকবাল বিথার স্বরণে নগর শ্রমিক লীগের স্বরণসভা

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ আওয়ামী যুব লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক কাউন্সিলর ও খুলনা জেলা দর্জি কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা মরহুম শহীদ ইকবাল বিথার’র ১৫ম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে আজ বাদ-মাগরিব সংগঠনের কার্যালয়ে খুলনা মহানগর শ্রমিক লীগের উদ্যেগে স্বরণ-সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি মল্লিক নওশের আলী। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মহিলা সংস্থার চেয়ারম্যান- রুনু রেজা বিথার (এম.পি)। উক্ত অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিক লীগের সহ-সভাপতি মোল্লা মাহবুবুর রহমান, মো: আব্দুর রহিম খান, মো: আব্দুর রশিদ শিকদার, কিংকর সাহা, মো: জয়নাল আবেদীন, আসাদুজ্জামান মুন্না, শরীফ মোর্ত্তজা আলী, খন্দকার রফিকুল ইসলাম, মো: আলমগীর মল্লিক, মোঃ মনিরুল ইসলাম, মো: শরিফুল ইসলাম, মো: আজিম উদ্দিন, মো: আনিসুর রহমান, মো: নুর ইসলাম, মো: তৈয়বুর রহমান তৈয়া, মো: আব্দুল হক, মো: মিজান, মো: সলেমান শিকদার, মো: সোহেল, মো: আলামিন কবির, প্রশান্ত কুমার ঘোষ, গোপাল চন্দ্র শীল, খোকন শীল কুটি, অসিম পাল, মানু সাহা, অজিত সাহা, মো: শামিম হোসেন, মো: রানা, মো: শাহাদাত হোসেন, মো: শামিম হাসান ছোট্ট, মে: সেলিম হোসেন, মো: বাবুল’সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ। সভায়, মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া ও প্রার্থনা জানিয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মরহুম শহীদ ইকবাল বিথার’র সহ শ্রমিক লীগে নিহত সকলের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন এবং প্রধান অতিথী বলেন, দুঃসময়ে আওয়ামী লীগের নিবেদীত কর্মী ছিলেন শহীদ ইকবাল বিথার। তিনি দলের দুঃসময়ে নেতাকর্মীদের সুপরামর্শ দিয়ে দলকে সংগঠিত করে রেখেছিলেন। তিনি দল-মত নির্বিশেষে সকলের জন্য কাজ করে গেছেন। আমাদের দলে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। উক্ত দোয়া অনুষ্ঠানের দোয়া প্রার্থণা করেন সংগঠনের সহ-সভাপতি মল্লিক নওশের আলী।



