স্থানীয় সংবাদ

ফুলতলায় ১’শ ৫০ বোতল ফেন্সিডিলসহ নারী মাদক বিক্রেতা আটক

ফুলতলা (খুলনা) প্রতিনিধি ঃ ফুলতলা থানা পুলিশ ১৫০ বোতল ফেন্সিডিলসহ সাথী বেগম (৪০) নামের এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে গতকাল শনিবার বিকেল ৪ টা ১৫ মিনিটে দামোদর উত্তরপাড়া এলাকায় মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশ সাথী বেগম নামের এক মাদক বিক্রেতাকে নিজ বাড়ির শয়নকক্ষে ১৫০ বোতল ফেন্সিডিল গণনা করা অবস্থায় আটক করে থানায় নিয়ে আসে। সে দামোদর উত্তরপাড়া এলাকার মোস্তফা জমাদ্দারের কন্যা। এ ব্যাপারে ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং- ০৮, তারিখ- ১৩/০৭/২৪) দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button