স্থানীয় সংবাদ

তিন দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে

খবর বিজ্ঞপ্তি ঃ সর্বজনীন পেনশনের “প্রত্যয় স্কিম” থেকে শিক্ষকদেরকে প্রত্যাহারসহ তিন দফা দাবিতে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় (খুকৃবি) শিক্ষকবৃন্দ সর্বাত্মক কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছে।
ধারাবাহিক কর্মবিরতির অংশ হিসেবে আজও ঘন্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করছে। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত চলমান অবস্থান কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকমন্ডলী তাঁদের মূল্যবান মতামত ব্যক্ত করেন। এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আশিকুল আলম বলেন, তিন দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। দ্রুতই সরকার এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আসাদুজ্জামান মানিক বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যৌক্তিক দাবি পূরনের মাধ্যমে শিক্ষকদের ক্লাসে ফিরে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এমনটি প্রত্যাশা তার। উপস্থিত শিক্ষকমন্ডলী বলেন অনতিবিলম্বে শিক্ষকদের সম্মানের দিক রক্ষা করে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তিকরণ এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন ছাড়া তারা ক্লাসে ফিরে যাবেন না বলে বক্তব্য পরিষ্কার করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button