স্থানীয় সংবাদ

কয়রায় অবৈধভাবে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলে আটক

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে কাঁকড়া ধরার অপরাধে ৩ জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ১৫০ কেজি কাঁকড়া, ১ টি নৌকা সহ কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। জানা গেছে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সুন্দরবন খুলনা রেঞ্জের অধিনস্থ খাশিটানা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ বারিকের নেতৃত্বে অভিযান চালিয়ে মান্দারবাড়ি খাল এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলেন মুহিদুল শেখ, দবীর ঢালী ও মনিরুল ইসলাম। খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button