স্থানীয় সংবাদ

দলিত জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টারঃ দলিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়ার্কিং কমিটি ও দলিত হরিজন সম্প্রদায়ের সহযোগীতায় সেইড প্রকল্পের মাধ্যমে দলিত সংস্থা একটি সংবাদ সম্মেলন এর আয়োজন করে। সোমবার দুপুর ১২টায় খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তন এ সংবাদ সম্মেলন অনষ্ঠিত হয়। অনগ্রসর তথা দলিত জনগোষ্ঠীর অধিকার বাস্তবায়নের মূল সুপারিশ সমূহ তুলে ধরা হয়। সুপারিশ সমূহ পাঠ করেন দলিত ঋষি সম্প্রদায়ের ইয়ুথ লিডার দেবী দাস। সুপারিশ সমূহ হলো, জাতীয় সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠা করা এবং দলিতদের অধিকারকে এগিয়ে নিতে সংখ্যালঘু বিশেষ সুরক্ষা আইন প্রনয়ন করা। সংখ্যালঘুদের অধিকার একটি প্লাটফর্মের মাধ্যমে অগ্রসর করার জন্য ককাস তৈরি বা পুনরায় সক্রিয় করা ( যেমন- আদিবাসি- দলিত- সংখ্যালঘু ককাস বা দলিত ককাস)। সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় বিভিন্ন সুবিধা সমূহ এবং প্রোগ্রামগুলিতে দলিতদের অভিগম্যতা প্রসারিত করা। মন্ত্রিসভা-অনুমোদিত বৈষম্য বিলোপ আইন দ্রুত কার্যকর করা। দলিত সম্প্রদাকে বেসরকারি খাতের কর্মসংস্থানে ঊৎসাহিত এবং সম্পৃক্ত করার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করা। এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলিত-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, বুহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি সভাপতি শেখ আশরাফুজ্জামান, দলিত ওয়ার্কিং গ্রুপ আহ্বায়ক সিলভী হারুন, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, প্রকল্প ব্যবস্থাপক ইসরাত নূয়েরী হোসেন মুুমু, অরুন দাশ, সম্পা দাস প্রমুখ। একই দিনে সকালে একই স্থানে বিভিন্ন স্টেকহোল্ডারদের সমন্বয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এ সময় দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস উপস্থিত সকল সংস্থা ও সংগঠন এর প্রতিনিধিদের দলিত সম্প্রদারে অধিকার বাস্তবায়নে একসাথে কাজ করার জন্য বলেন। এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী, বিভিন্ন সংস্থা ও সংগঠনের প্রধান ও প্রতিনিধি বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারবৃন্দ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button