দেশকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষা করতে হবে

# মতবিনিময় সভায় শেখ হারুন #
খবর বিজ্ঞপ্তি ঃ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ বলেছেন, আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ চাই। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের দেশকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে রক্ষা করতে হবে। যারা গণতান্ত্রিক চর্চা ও ধারাবাহিকতাকে নষ্ট করতে চায় তাদের বিপক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে। তিনি বলেন, আমরা গণতান্ত্রিক ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ, জাগ্রত বাংলাদেশ এবং বীরের জাতি হিসেবে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলব। যে সোনার বাংলাদেশ হবে গণতান্ত্রিক বাংলাদেশ, সে সোনার বাংলাদেশ হবে ধনী-গরিবের বৈষম্যহীন একটি দেশ। শেখ হাসিনার নেতৃত্বে একটি আধুনিক আত্মমর্যাদাশীল এবং সুন্দর শান্তিময় বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব, এই হলো আমাদের লক্ষ্য।
গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগ আয়োজিত সহযোগী সংগঠনের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারীর পরিচালনায় এসময়ে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন এ্যাড: কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. এম এম মুজিবর রহমান, এ্যাড. রবিন্দ্রনাথ মন্ডল, বিএমএ সালাম, মোস্তফা কামাল পাশা খোকন, এ্যাড. নিমাই চন্দ্র রায়, সংসদ সদস্য ননী গোপাল মন্ডল, সাবেক সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, এ্যাড ফরিদ আহমেদ, সর্দার আবু সালেহ, এসএম খালেদীন রশিদী সুকর্ন, এ্যাড: নব কুমার চক্রবর্তী, জোবায়ের আহমেদ খান জবা, কাজী শামীম আহসান, মোজাফফর মোল্যা, রকিবুল ইসলাম লাবু, খায়রুল আলম, সাঈয়েদুজ্জামান সম্রাট, অসিত বরন বিশ্বাস, মনিরুল ইসলাম, জামিল খান, অধ্যক্ষ ফ ম সালাম, শিউলি সরোয়ার, বুলু রায় গাঙ্গুলি, মানিকউজ্জামান অশোক, চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ, হাজী সাইফুল ইসলাম, এম এম আজিজুর রহমান রাসেল, মো: ইমরান হোসেন প্রমূখ নেতৃবৃন্দ।



