স্থানীয় সংবাদ
কমরেড রতন সেনের ৩২তম হত্যাবার্ষিকী আজ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য ও খুলনা জেলা কমিটির সাবেক সভাপতি মার্কসবাদী তাত্ত্বিক কমরেড রতন সেনের ৩২তম হত্যাবার্ষিকী ৩১ জুলাই ’২৪ আজ। এ উপলক্ষে বিকেল ৪টায় পার্টি অফিসের সামনে থেকে র্যালী সহকারে ডিসি অফিসের সামনে রতন সেন স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হবে। উক্ত অনুষ্ঠানে পার্টির নেতা-কর্মী-শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পার্টির পক্ষ থেকে জেলা কমিটির সভাপতি কমরেড ডা. মনোজ দাশ ও সাধারণ সম্পাদক কমরেড এস এ রশীদ অনুুরোধ জানান।



