স্থানীয় সংবাদ

বৈষম্য বিরোধী পেশাজীবী সংগঠনের প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ আজ

খবর বিজ্ঞপ্তি ঃ “স্বৈরচারী সরকারকে গণহত্যার দায় স্বীকার করে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ, সকল হত্যাকা-ের তদন্ত ও বিচার জাতিসংঘের তত্ত্বাবধানে করা, চলমান আন্দোলনে গ্রেফতারকৃত সকলকে নিঃশর্ত মুক্তি, শিক্ষার্থীদের হয়রাণী ও গ্রেফতার বন্ধ এবং সকল নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার ভার রাষ্ট্রকে নিতে হবে” দাবীতে বৈষম্য বিরোধী পেশাজীবী সংগঠনের এক প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ ৪ আগস্ট রবিবার বেলা সাড়ে ১২টায় খুলনা জেলা আইনজীবী সমিতির মেইন গেটে অনুষ্ঠিত হবে। এই প্রতিবাদী কর্মসূচিতে সকল পেশাজীবী, ছাত্র, অভিভাবক ও সকল স্তরের জনগণকে অংশগ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। অপরদিকে, সংগঠনের এক সভার মাধ্যমে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের আইনগত ও অন্যান্য সহায়তার জন্য এ্যাড. আক্তার জাহান রুকুকে আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট একটি সেল গঠন করা হয়। সেল-এর অন্যান্য সদস্য হলেন এ্যাড. শরীফুল ইসলাম জোয়াদ্দার, এ্যাড. মোঃ মশিউর রহমান নান্নু, এ্যাড. কে এম শহিদুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, এ্যাড. চৌধুরী তোহিদুর রহমান তুষার, এ্যাড. মহসীন মোল্লা, এ্যাড. রফিকুল ইসলাম, এ্যাড. মোঃ কামাল হোসেন, এ্যাড. আবু হুরায়রা সোহেল, এ্যাড. মোঃ আব্দুর রহমান, এ্যাড. কামরুন নাহার হেনা, এ্যাড. হালিমা খাতুন, এ্যাড. ফারজানা এলিজা, এ্যাড. নাঈমা আক্তার, এ্যাড. এহতেশামুল হক, এ্যাড. শাকিউল আলম তুতি, এ্যাড. শেখ কবিরুল ইসলাম, এ্যাড. জাহানারা পারভীন, এ্যাড. মোস্তাক আহমেদ তাজ, এ্যাড. সনজিত কুমার ম-ল।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button