স্থানীয় সংবাদ

পুলিশ সুপার খুলনা রেলওয়ে জেলার খাবার বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা শহরের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে থাকা সম্মানিত শিক্ষার্থীদের ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে পুলিশ সুপার, খুলনা রেলওয়ে জেলার পক্ষ থেকে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে খুলনা শহরের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্বে থাকা সম্মানিত শিক্ষার্থীদের ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে এক বেলা আহারের ব্যবস্থা করেন খুলনা রেলওয়ে জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান। পুলিশ সুপার, খুলনা রেলওয়ে জেলা মহোদয়ের উদ্যোগে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে ১০ আগস্ট দুপুর বেলা হতে খুলনা শহরের বিভিন্ন স্থানে ট্রাফিকের দায়িত্ব থাকা সম্মানিত শিক্ষার্থীদের ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button