স্থানীয় সংবাদ

ড. মুহাম্মদ ইউনুস অন্তবর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণে করায় খুবি বন্ধন অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ^বিদ্যালয়ের অফিসারদের সংগঠন বন্ধনের উদ্যোগে কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে এক সভা সংগঠনের সভাপতি আলহাজ¦ আব্দুর রহমানের সভাপিতত্বে ও সাধারণ সম্পাদক এস এম মোহাম্মাদ আলীর সঞ্চালনায় খুবি’র অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত শহিদ আবু সাঈদ, মুগ্ধসহ আত্মা উৎসর্গকারী ছাত্র-ছাত্রীদের নির্মম মৃতুতে গভীরভাবে শোক প্রস্তাব করা হয় এবং শোকষন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। তাদের রূহের মাগফিরাত কামনা করে এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন- মাওঃ গুলজার হোসেন। সভায় নোবেল বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত সকল উপদেষ্ঠাকে অভিনন্দন জানানো হয়। বীর ছাত্র-জনাতার জীবনের বিনিময়ে একটি বৈষম্যহীন সমাজ, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যে বিজয় অর্জিত হয়েছে তা যেন কোন কুচক্রীমহল ধ্বংস করতে না পারে। এ ব্যাপারে সকল ছাত্র জনতাসহ সকল পেশাজীবী মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- শেখ শারাফাত আলী দুলু, এস এম মনিরুজ্জামান পলাশ, মোঃ জাবেদ এলাহী, মোঃ আতিয়ার রহমান, এস এম শাকিল রহমান, আবদুল্লাহ শাহানুর কবীর অয়ন, শেখ আকতার হোসেন, মোঃ রবিউল ইসলাম, সৈয়দ মিজানুর রহমান, মোঃ শফিকুল ইসলাম শফিক, মোঃ ইকবাল হোসেন, শেখ মোঃ আব্দুল্লাহ, মিজানুর রহমান খান মুকুল, শেখ আফসার উদ্দিন, এস এম জাকির হোসেন, কামরুজ্জামান তুহিন, কুদরত-ই-এলাহী রঞ্জু, মোঃ শামীম রহমান, নুরুজ্জামান মিথুন, মোঃ নাসির জাহাঙ্গীর, মোঃ ফেরদাউস, আলমগীর হাবিব সাগর, প্রকৌশলী মোহাম্মাদ আলী, কাজী জালাল আহমেদ, মাওলানা গোলজার হুসাইন, মোঃ আব্দুর রব, শাহারা বানু, সালেহা পারভেজ, মোঃ শফিউল আলম সুমন, রিপন, জাহাঙ্গীর, আবু সালেহ, আসলাম, মোঃ জিল্লাল হোসেন, বাদল শেখ প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button