দৌলতপুর থানা পুলিশের টহল শুরু

# বাহিরে সকল পর্যায়ের টহলের পাশাপাশি চলছে থানার অভ্যন্তরীন কার্যক্রমও #
স্টাফ রিপোর্টার ঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগসহ দেশ ত্যাগ করেন। সরকার পতনের পর পুলিশ কর্ম বিরতীতে যাওয়াই সারাদেশসহ নগরীর খুলনাকে সুরক্ষিত রাখার জন্য, সংখ্যা লঘুদের উপর আক্রমন বা মন্দির ভাংচুর, চুরি, ডাকাতি রোধে ছাত্র-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দলগত ভাবে রাত জেগে পাহারার কাজে নেমে পড়েন। একই সাথে সারাদেশের ন্যায় খুলনার সড়কগুলোতেও ট্রাফিক পুলিশের অনুপস্থিতে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন ছাত্র-জনতা। তাদের এই কর্মকান্ডকে স্বাগত জানিয়েছেন নগরবাসী। সরকার পতনের পর পুলিশ কর্ম বিরতীতে যাওয়াই নগরীর দৌলতপুর, পাবলা, আমতলা, ঋষিপাড়া, নতুনরাস্তা, দেয়ানা, মুহসীন মোড়, পালপাড়া, মহেশ^রপাশা, রেলিগেট, মানিকতলা, ফুলবাড়ীগেটসহ স্থানীয় এলাকাগুলোকে সুরক্ষিত ও চুরি-ডাকাতি রোধে পুলিশের অনুপস্থিতিতে রাত জেগে পাহারার কাজ চলমান রেখেছে ছাত্র-জনতা। সোমবার (১২ আগষ্ট) সকাল হতে দৌলতপুর থানা পুলিশ মাঠ পর্যায়ের সকল কাজ শুরু করেছে, শুরু হয়েছে বাহিরের সকল পর্যায়ের টহল কার্যক্রম। বাহিরে টহলের পাশাপাশি থানার অভ্যন্তরীন কার্যক্রমও চলমান রয়েছে। পুলিশ টহলে বের হলে এলাকাবাসী তাদের স্বাগত জানিয়েছেন, পাশাপাশি পুলিশও জনগনের জানমালের নিরাপত্তাসহ সকল প্রকার সেবা দেওয়ার আশ^াস প্রদান করেছেন। শিক্ষার্থী রায়হান জানান, আমাদের আন্দোলনের এক দফা দাবির মুখে পড়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগসহ দেশ ত্যাগ করেছে। সড়কে পুলিশ নেই, শিক্ষার্থীরা ট্রাফিক পুলিশের কাজ করছে। বিভিন্ন এলাকায় পুলিশের টহল নেই, তার পরিবর্তে ছাত্র-জনতা রাত জেগে এলাকাবাসীকে সুরক্ষিত রেখেছে। আমরা এমন একটি দেশ চাই, সেখানে কোনো বৈষম্য থাকবেনা, দূর্নীতি থাকবে না, কোনো রাজনৈতিক দলের প্রভাব থাকবেনা। একটি স্বাধীন দেশে, সকল মানুষ স্বাধীন ভাবে বসবাস করবে। পাবলা এলাকার বাসিন্দা রফিকুল জানান, দীর্ঘদিন একটি সরকারের হাতে ক্ষমতা থাকায় মানুষের বাক-স্বাধীনতা হারিয়েছে। দেশের তরুন প্রজন্ম তথা শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে সেই সরকারের পতন করেছে। তরুনরা দেখিয়েছে তাদের জয়। পুলিশের অনুপস্থিতিতে ছাত্ররা ট্রাফিক পুলিশের কাজ করছে, সড়ক এখন সু-শৃংঙখলভাবে চলছে। একই সাথে তারা বিভিন্ন পাড়া-মহল্লা পাহারা দিয়ে এলাকা সুরক্ষিত করছে। গতকাল দৌলতপুর থানা পুলিশ এলাকায় টহল শুরু করেছে। ছাত্রদের কার্যক্রমের পাশাপাশি পুলিশি কার্যক্রম শুরু হয়ে গোটা এলাকা আরো সুরক্ষিত থাকবে বলে আমি মনে করি। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, সোমবার (১২ আগষ্ট) সকাল হতে দৌলতপুর থানা পুলিশ মাঠ পর্যায়ের সকল কার্যক্রম স্বাভাবিক ভাবে শুরু করেছে। শুরু হয়েছে বাহিরের সকল পর্যায়ের টহল কার্যক্রমও, যা নিয়মিত অব্যহত থাকবে। টহলের পাশাপাশি থানার অভ্যন্তরীন কার্যক্রমও চলমান রয়েছে।


