ফকিরহাট উপজেলা প্রেসক্লাবে ব্যাপক লুটপাট ভাঙচুর ও অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্টার ঃ শেখ হাসিনার পদত্যাগ পরবর্তী সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি, ভাংচুর, আগুন দেওয়া, নৈরাজ্য সৃষ্টির অংশ হিসেবে একদল দুষ্কৃতিকারী গত ৫ আগস্ট সোমবার আনুমানিক বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের দুটি কক্ষ সহ প্রেসক্লাব মার্কেটে অবস্থিত স্টেশনারী দোকানের কম্পিউটার, ল্যাপটপ, ফটোস্ট্যাট, স্কানিং, লেমিনেটিং, মেশিনসহ যাবতীয় মালামাল ব্যাপক লুটপাট আসবাবপত্র ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। ফকিরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ফারুক হোসেন জানান, আমাদের প্রেসক্লাবের দুটি কক্ষসহ ষ্টেশনারী দোকানের মালামাল, লুটপাট ভাঙচুর সহ প্রয়োজনীয় কাগজপত্র ও আসবাবপত্র আগুনে পুড়িয়ে দেয়। এতে প্রায় ৬/৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ফকিরহাট উপজেলার সাংবাদিকবৃন্দ এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, একইসাথে সুষ্ঠ তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য বাংলাদেশ সেনাবাহিনীসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানাচ্ছি। উল্লেখ্য ইতিমধ্য সাংবাদিকদের কাছে প্রেসক্লাবে হামলার সাথে কার নির্দেশে কে বা কাহারা জড়িত সে সব তথ্য-উপাত্ত আমাদের হাতে এসেছে।



