স্থানীয় সংবাদ

খুলনায় বিএনপি নেতা বাবুল কাজী হত্যায় এডিসি সোনালী সেনসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা

তদন্তে পিবিআই

স্টাফ রিপোর্টার : খুলনা মহানগরীর ৩১নং ওয়ার্ড বিএনপি’র সহ সভাপতি বাবুল কাজী হত্যার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার নিহতের স্ত্রী ফাতেমা বেগম খুলনা মহানগর হাকিম আনিচুর রহমানের আদালতে এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করে বাদির আইনজীবী তৌহিদুর রহমান তুষার জানান, আদালত মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৩ অক্টোবরের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারণ করে দিয়েছেন আদালত। অভিযুক্ত পুলিশ কর্মকর্তারা হলেন, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার সোনালী সেন, খুলনা সদর থানার প্রাক্তন ওসি আশরাফুল ইসলাম ও এস আই মনির। তাদের বিরুদ্ধে ২০২১ সালের ২৯ মার্চ বিএনপির কর্মসূচি চলাকালে বাবুল কাজী পুলিশের মারপিটে গুরুতর আহত হন। ওই বছরের ১১ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button