স্থানীয় সংবাদ

নগরীর দৌলতপুরে ধর্ষণের চেষ্টার অভিযোগে সৎ বাবা গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীর দৌলতপুরে সৎ বাবা কর্তৃক মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ লম্পট সৎ বাবা শাহাদাৎ হোসাইন(৩৪)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি রংপুর জেলার মিঠাপুকুর থানার বাসিন্দা।
এজাহারে উল্লেখ করা হয়, বাদীদিন সাথে আসামীর দ্বিতীয় বিয়ে হয়। সে আগের ঘরের কন্যা সন্তান নিয়ে রেলিগেটে বসবাস করছিলেন। গত ৯ আগস্ট সকালে বাদীনি ওয়াশ রুমে যান। এ সময় তার মেয়ে ও দ্বিতীয় স্বামী একই রুমে ছিল। সোয়া ১১টার দিকে তার মেয়ে চিৎকার দিলে তিনি ওয়াশ রুম থেকে বের হন। এ সময় ভিকটিম বলে, তাকে শাহাদাৎ ধর্ষণের চেষ্টা করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লাকি আহমেদ জানান, শনিবার বিকেল ৪টার দিকে আসামী শাহাদাতকে গ্রেফতার করা হয়। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button