রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসরে বুলু বিশ্বাস

স্টাফ রিপোর্টার ঃ আজীবনের জন্য রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসরে গেলেন বুলু বিশ্বাস। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। নিচে তার পাঠানো বিজ্ঞপ্তি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো: আমি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, পিতা মরহুম আব্দুর রহমান টুকু বিশ্বাস। আমাদের পরিবার ইসলামী মূল্যবোধে বিশ্বাসী। আমাদের পরিবারের ইতিহাস ও ঐতিহ্যের বাহিরে আমি আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি। সোনাডাংঙ্গা থানা আওয়ামীলীগ সভাপতি পদে দায়িত্ব পালন করেছি। আমার জানা মতে এই সময় আমি কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে খারাপ আচরণ করিনি। তার পরেও আমরা মানুষ হিসেবে কেউ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়। আমার আচরণে কেউ যদি বিন্দুমাত্র কষ্ট পেয়ে থাকেন আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি দেশের গনতন্ত্র প্রিয় মানুষ ও আন্দোলনরত মেধাবী শিক্ষার্থীদের উপর সম্মান প্রদর্শন করে সোনাডাংঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি প্রদান করছি। এছাড়া দলের সাথে সকল প্রকার রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের রূহের মাগফেরাত কামনা করছি। রাজনীতি থেকে অবসারকালীন আমি খুলনার একজন সাধারণ মানুষ হিসেবেই থাকতে চাই। তবে বিগত দিনের ন্যায় আপনাদের বিপদ আপদে সুখ দুঃখে পাশে থাকবো ইনশআল্লাহ ।


