স্থানীয় সংবাদ

আজ খুলনায় ইসলামী আন্দোলনের গণসমাবেশ

খবর বিজ্ঞপ্তি ঃ আজ ২৩ আগষ্ট, শুক্রবার বিকাল তিনটায় খুলনার রুপসা সেনের বাজার চত্তরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর শাখা এর যৌথ উদ্যোগে গণ সমাবেশ অনুষ্ঠিত হবে। ছাত্র জনতার ওপর গণহত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার ও হতাহত পরিবারকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা,সকল দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচার ও পাচরকৃত অর্থ ক্রোপ করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা,নির্বাচন কমিশনের পুনর্গঠন অসংখ্যানুপাতিক ( চজ) পদ্ধতি চালুসহ পীর সাহেব চরমোনাই এর ঘোষিত নয় দফা প্রস্তাবনা বাস্তবায়ন এর দাবিতে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথি থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমদ
প্রধান বক্তা থাকবেন নায়েবে আমির হাফেজ মাওঃ আব্দুল আউয়াল, বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সহঃ সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন, সমাবেশে সভাপতিত্ব করবেন জেলা শাখা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান। গণ সমাবেশকে সফল করার আহ্বান জানিয়েছেন নগর সভাপতি মাওলানা আব্দুল আউয়াল জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান জেলা সেক্রেটারি হাফেজ আসাদুল্লাহ গালিব ও নগর শাখা সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button