আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে
খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন উপলক্ষে ১নং আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৩ আগস্ট শুক্রবার সন্ধায় শিরোমণিবাজারস্থ কার্যলয়ে ইউনিয়ন বিএনপির আহবায়ক খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ইউপি মেম্বার শেখ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির যুগ্ন-আহবায়ক শেখ রফিকুল ইসলাম মাষ্টারের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তৃতা করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফকির রবিউল ইসলাম , সাবেক সাংগঠনিক সম্পাদক মিনা মুরাদ হোসেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইউপি মেম্বার সৈয়দ হাফিজুর রহমান শাফি, সরদার ফজলুর রহমান, সরদার নজরুল ইসলাম, সাবেক ইউপি মেম্বার সরদার মোস্তাক আহমেদ, আঃ সামাদ মাষ্টার, ফকির শরিফুল ইসলাম, মোঃ নুরুল ইসলাম নুরু, শেখ আসলাম হোসেন, মোঃ গোলাম সরোয়ার,খানজাহান আলী থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক যুবদল নেতা শরীর ওবায়দুর রহমান চয়ন, খুলনা মহানগর ছাত্রদলের অন্যতম সদস্য মোঃ ইলিয়াজ সরদার, মোল্য শরিফুল ইসলাম, শেখ সাহাজান, মোঃ বাচ্চু শেখ, মোঃ এহসান, মোঃ কামাল হোসেন, মোঃ মিঠু, মোঃ রানা, মোঃ আসাদ, মোঃ সেলিম, মোঃ রফিকুল ইসলাম, নাসিম, আঃ রাজ্জাক মোঃ সাগর শেখ প্রমুুখ। প্রস্তুতি সভায় বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।



