স্থানীয় সংবাদ
আশাশুনির ৪ শহীদ পরিবারের হাতে জামাতের অনুদান প্রদান

আশাশুনি প্রতিনিধি ঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর আশাশুনিতে আওয়ামীলীগ নেতার গুলিতে শহীদ ৩ জনের পরিবারের হাতে জামাতে ইসলামীর পক্ষ হতে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সাতক্ষীরা জেলা কার্যালয়ে এ অনুদানের চেক প্রদান করা হয়। আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের আরজ আলী মোড়লের ছেলে শহীদ হাফেজ আনাস বিল্লাহ, কল্যানপুর গ্রামের আঃ হাকিম শেখের ছেলে শহীদ আদম আলী ও হিজলিয়া গ্রামের আঃ রহিম সরদারের ছেলে আলম সরদার এর পরিবারের হাতে প্রত্যেককে এক লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।



