স্থানীয় সংবাদ
বন্যার্তদের জন্য ১ দিনের বেতন দিচ্ছেন কুয়েট শিক্ষকরা

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ‘ শিক্ষকেরা বন্যার্তদের সহযোগিতার জন্য ১ দিনের বেতন প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক হলরুমে অনুষ্ঠিত কুয়েট শিক্ষক সমিতির তৃতীয় সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব ও সাবেক সভাপতি প্রফেসর ড. মোঃ হেলাল আন- নাহিয়ান। উল্লেখ্য, কুয়েটের ২০ টি বিভাগ, ৩ টি অনুষদ ও ৩ টি ইনস্টিটিউটে ৪৬৩ জন শিক্ষক কর্মরত রয়েছেন।



