স্থানীয় সংবাদ

যশোরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার

যশোর ব্যুরো ঃ যশোরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৪ আগষ্ট শনিবার সকালে মরদেহটি যশোর রেলওয়ে স্টেশন এলাকা থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা বলেছেন, শনিবার ২৪ আগষ্ট সকাল ৮টার দিকে স্টেশনের প্লাটফর্মের উপর থেকে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন জিআরপি পুলিশের সহযোগিতায় উদ্ধার করে। পরে একটি ইজিবাইকে করে মরদেহটি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মরদেহটি হাসপাতাল মর্গে রয়েছে। জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃতদেহ জিআরপি পুলিশ হাসপাতালে নিয়ে আসেন। ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button