স্থানীয় সংবাদ
বিজেএ,বিজেএমএ বিজেএসএ’র পক্ষ থেকে বন্যা দুর্গতদের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : বিজেএ,বিজেএমএ ও বিজেএসএ এর পক্ষ হতে রোববার (২৫ আগষ্ট) বিকাল ৪টায় বানভাসি দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিজেএ’র চেয়ারম্যান মো: ফরহাদ আহমেদ আকন্দের নেতৃত্বে বিজেএ’র পক্ষ হতে মহিপাল, ফেনী বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি প্রতিনিধি টিমও উপস্থিত বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড.এম সাখাওয়াত হোসেন।এছাড়া বিজেএমএ এর চেয়ারম্যান আবুল হোসেন, বিজেএএসএ এর ভাইস চেয়ানমান তাপস প্রামানিক, বিজেএ’র উদ্ধর্তন নির্বাহী কর্মকর্তা বিনয় মন্ডল ও মো: নজরুল ইসলামসহ বিভিন্ন এসোসিয়েশনের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।


