স্থানীয় সংবাদ

এডভোকেট লতিফুর রহমান লাবু’র ইন্তেকাল : খুলনা বিএনপির শোক

খবর বিজ্ঞপ্তি ঃ দীর্ঘ হাসিনা স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ট নেতৃত্ব, একজন দেশপ্রেমিক জাতীয়তাবাদী নেতা, আইনজীবী সংগঠক ও সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ খুলনার অন্যতম যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) খুলনা মহানগর শাখার সভাপতি এডভোকেট লতিফুর রহমান লাবু ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। রবিবার ভোর পৌণে ৪টার দিকে নগরীর আবু নাসের হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মরহুমের জানাযা বাদ জোহর খুলনা আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে তাকে টুটপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে।
সদা হাস্যোজ্জল পরোপকারী বন্ধুবৎসল লাবু ছিলেন সকলের কাছে গ্রহণযোগ্য চাহিদাহীন প্রচার বিমুখ অত্যন্ত রাজনৈতিক সচেতন একজন সাদা মনের মানুষ। মহান রব্বুল আলামিন ভালো মানুষ হিসেবে তাঁকে কবুল করুন ও জান্নাত দান করুন, আমীন।
এডভোকেট লাবু’র মৃত্যুতে গভীর শোক, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মীর কায়সেদ আলী, শেখ মোশাররফ হোসেন, জাফরউল¬াহ খান সাচ্চু, জলিল খান কালাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, ইকবাল হোসেন খোকন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button