স্থানীয় সংবাদ

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর সরকারী কাজে বাধা ও নাশকতায় জড়িত ৪ আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ঃ গোপালগঞ্জ জেলার সদর থানাধীন গোপীনাথপুর এলাকায় সেনাবাহিনীর গাড়ি ভাংচুর, সরকারী কাজে বাধা ও নাশকতার কাজে জড়িত ৪ জন এজাহারভুক্ত আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গত ১০ আগস্ট সরকারের নির্দেশনা মোতাবেক ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে সেনাবাহিনীর টহল চলাকালীন সময় গোপালগঞ্জ জেলার সদর থানাধীন গোপীনাথপুর এলাকায় দুষ্কৃতিকারীরা রামদা, চাপাতি, রড ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে সেনাবাহিনীর টহল গাড়ির উপরে অতর্কিত হামলা করে। এসময় তারা সরকারী কাজে বাধা প্রদান করে সেনাবাহিনীর গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ এবং সেনা সদস্যদের উপর আক্রমন করে ৮-১০জন সেনা সদস্যকে আহত করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে ২৬ আগস্ট ২০২৪ তারিখ গোপালগঞ্জ জেলার সদর থানাধীন গোপীনাথপুর এলাকা থেকে ৪ জন আসামী যথাক্রমে মোঃ কাজী রফিকুল ইসলাম (৫৩), গুলিশ শরীফ (৫৪), শরীফ আমিনুল হক ওরফে লাচ্ছু শরীফ (৫৫) ও মোঃ মোস্তাফিজুর রহমান ওরফে মোস্তাক মোল্লা (৪৮) দেরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উক্ত ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। উক্ত ঘটনার সাথে জড়িত অন্যন্য ব্যক্তিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে। উল্লেখিত গ্রেফতারকৃত আসামীদের আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোপালগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button