খুলনায় বিজেএমসি নিয়ন্ত্রনাধীন ২৫টি পাটকল পুনরায় চালুর দাবিতে সংবাদ সম্মেলন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের আওতাধীন খালিশপুর সহ ২৫ টি পাঠ কল সরকারিভাবে পুনরায় উৎপাদন চালু এবং ৫টি জুট মিলের বকেয়া প্রদান করার দাবিতে ২৭ আগষ্ট বেলা সাড়ে ১১ টায় খুলনা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমীক দল ও খালিশপুর শিল্পাঞ্চল কমিটির আয়োজনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়। খুলনা মহানগর জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আবু দাউদ দ্বীন মুহাম্মদ লিখিত বক্তব্যে বলেন, মিল গুলো চালু হলে, মিল এলাকায় আবার কর্মচাঞ্চল্য ফিরে আসত, উৎপাদন শুরু হলে পাটের চাহিদা বৃদ্ধি পেয়ে পাটের ন্যায্যমূল্য পাট চাষিরা ফেরত পেত। উৎপাদিত পণ্য বিদেশী রপ্তানি করে বিপুল পরিমাণ বৈদস্যিক মুদ্রা অর্জন করে বাংলাদেশ উন্নয়নে ভূমিকা রাখা সম্ভবত হত। সেজন্য দরকার শুধুমাত্র একটি সরকারি উদ্যোগে মিল গুলো চালু করার একটি ঘোষণা মাত্র। এ সময় উপস্থিত ছিলেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক সফিকুল ইসলাম মনা, বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন, শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম জিয়া, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শেখ সাদী সহ আরো অনেকে।



