স্থানীয় সংবাদ

যশোর জেলখানা মোড়ে কাভার্ড ভ্যানের নীচে চাপা পড়ে তরুনের করুন মৃত্যু

যশোর ব্যুরো ঃ যশোর শহরের জেলখানা মোড়ে কাভার্ড ভ্যানের নীচে রানা নামে এক তরুনে করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ২৭ আগষ্ট মঙ্গলবার সকাল ছয়টায়। নিহত রানা কাঠেরপুল এলাকায় সাগরের মাংসের দোকানের কর্মচারি ও জেল রোড পুরাতন ট্যাক্সিস্ট্যান্ড এলাকার বজলুর রহমানের ছেলে। নিহতের পিতা বজলুর রহমান জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে মাংসের দোকানে যাচ্ছিল। পথিমধ্যে কেন্দ্রীয় কারাগারের মোড়ে পৌঁছুলে ঢাকা থেকে বেনাপোলগামী মাল বোঝাই কাভার্ড ভ্যান নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে যায়। ওই সময় ক্যাভার্ড ভ্যানের নীচে রানা চাপা পড়েন। স্থানীয় লোকজন পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে দুই বাহিনীর সদস্যরা ঘটনা স্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তার আসিফুর রহমান জানান, সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা রানা নামে এক যুবকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসেন। লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button