স্থানীয় সংবাদ

এবার টিসিবির পণ্য বন্টনে ‘শিক্ষার্থীরা’

শিক্ষার্থীদের অংশ গ্রহণকে সাধুবাদ জানিয়েছেন সেবাভোগীসহ সর্বস্তরের মানুষ

মো. আশিকুর রহমান ঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিগত দিনে পুলিশের কর্মবিরতিতে বিভিন্ন সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করেছে। প্রাণের খুলনাকে চুরি, ডাকাতি ও লুটপাত হতে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন এলাকায় রাত জেগে জেগে পাহারা দিয়েছে তারা। যেখানেই বৈষম্য, যেখানেই বিশৃঙখলা, সেখানেই সমান্বয়ের অভাব সেখানেই আগামীর নতুন বাংলাদেশের আস্থার প্রতীক আমাদের গর্বিত ছাত্র সমাজ তথা শিক্ষার্থীরা। এবার শিক্ষার্থীদের দেখা গেল নতুন এক কর্মযজ্ঞে টিসিবির পন্য বন্টনে অংশ গ্রহন করতে। মূলতঃ টিসিবির পন্য গ্রহন করা সেবাভোগীদের দূর্ভোগের অবসান, পণ্য বন্টনের সময় স্বজন প্রীতিরোধ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে পণ্য বন্টনের কাজে তদারকীর জন্য শিক্ষার্থীরা এ কাজে অংশ গ্রহন করছে।
বুধবার ( ২৮ আগষ্ট) বানিজ্য মন্ত্রনালয়ের আওতাধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র উদ্যোগে কেসিসি’র ১ হতে ৭নং ওয়ার্ডের ফ্যামিলি রেশন কার্ডধারীদের টিসিবি’র পণ্য বন্টন করা হয়। নগরীর দৌলতপুরস্থ ৫নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে রেশন কার্ড হাতে নিয়ে কার্ডধারীদের সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে দিচ্ছেন খুলনা বিশ^বিদ্যালয়ের বিবিএ’র ছাত্র রিমন ও বিএল কলেজ মাস্টার্স গনিত বিভাগের ছাত্র রাহাত। কার্ডধারীদের পণ্য গ্রহনে সহয়তা করছেন পাবলা কারিকর পাড়া এলাকার ছেলে ও কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের (অনার্স)’র ছাত্র হাসিব ও খুলনা সুন্দরবন কলেজের অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি বিভাগের ছাত্র রাহাত। টিসিবির পণ্য বন্টনে শিক্ষার্থীদের এই অংশগ্রহনকে সাধুবাদ জানিয়েছেন টিসিবির সেবাভোগীসহ সমাজের সর্বস্তরের মানুষ। টিসিবি’র আঞ্চলিক অফিস সূত্রে জানা যায়, বুধবার ( ২৮ আগষ্ট) সকাল হতে টিসিবি’র উদ্যোগে কেসিসি’র ১ হতে ৭নং ওয়ার্ডের নির্ধারিত স্থান সমূহে ফ্যামিলি রেশন কার্ডধারীদের ৪৭০ টাকার প্যাকেজের মাধ্যমে ৫ কেজি চাল, ২ কেজি মশুর ডাল ও ২ লিটার সয়াবিন তেল বিক্রয় করা হয়েছে। টিসিবির পন্য বন্টনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশ গ্রহনসহ সহয়তা করার ইচ্ছা পোষন করলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। শিক্ষার্থীরা গতকাল ১ হতে ৭নং ওয়ার্ডের প্রতিটি পয়েন্টে টিসিবির পণ্য বন্টনের তদারকী করেছে।
৫নং ওয়ার্ডে পণ্য কিনতে আসা ক্রেতা বৃদ্ধা জহিরুল ইসলাম জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্রদের বুকের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ এক নতুন স্বাধীনতা পেয়েছে। ছাত্রদের কারণেই নতুন বাংলাদেশ। সরকার পতনের পর ছাত্ররা সকল কাজে সুনামের সাথে অংশ গ্রহন করছে। আমি মনে করি প্রতিটি ক্ষেত্রে ছাত্রদের অংশ গ্রহন করা উচিত। কারণ তাদের অংশ গ্রহনে কোথাও দুর্নীতি বা বৈষম্য থাকবে না। গতকাল তাদের অংশ গ্রহন ও তদারকীতে টিসিবির পণ্য বন্টন করা হয়েছে। তাদের কারণে সুশৃঙ্খলভাবে পণ্য বিতরন করা হয়েছে। তারা প্রতিটি কার্ডধারীকে লাইনে দাড়িয়ে পণ্য বন্টন করেছে। শিক্ষার্থীদের সহয়তাই সল্প সময়ের মধ্যে পন্য বন্টন সম্ভব হয়েছে। রেশন নিতে আসা হাফিজা আক্তার জানান, গতকাল ছাত্ররা থেকে টিসিবির পন্য বন্টনে সহয়তা করেছে। তারা সবাইকে লাইনে দাড়িয়ে সুন্দরভাবে পন্য বিতরন করেছে। পূর্বের ন্যায় কেউ আগে এসে মাল নিতে পারেনি। সবাই সুশৃঙ্খলভাবে পণ্য নিয়েছে। আগামীতেও ছাত্ররা থেকে টিসিবির পন্য বিতরন করুক এটাই চাই।
খুলনা বিশ^বিদ্যালয়ের বিবিএ’র ছাত্র রিমন জানান, বিগত দিনগুলোতে দেখেছি টিসিবির পণ্য বিতরনকালে স্বজনপ্রীতি, লাইনে দাড়ানো নিয়ে নানা ঝামেলা, বিশৃঙ্খলা হয়ে থাকে। আমাদের এ কাজে অংশ গ্রহনের উদ্দেশে হলো এটা (টিসিবির পণ্য) যেহেতু সমাজের তৃনমূল নিন্ম আয়ের মানুষের হক, এটা যেন সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক সুশৃঙ্খলভাবে বন্টন হয় তার তদারকী করা।
যুগ্ম-পরিচালক ও খুলনা টিসিবি’র আঞ্চলিক প্রধান মোঃ আনিসুর রহমান জানান, বুধবার ( ২৮ আগষ্ট) সকাল হতে টিসিবি’র উদ্যোগে কেসিসি’র ১ হতে ৭নং ওয়ার্ডের নির্ধারিত স্থান সমূহে ফ্যামিলি রেশন কার্ডধারীদের মাঝে ৪৭০ টাকার প্যাকেজে পণ্য বিক্রয় করা হয়েছে । টিসিবির পন্য বন্টনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সহয়তা করার ইচ্ছা পোষন করলে আমরা তাদেরকে সাধুবাদ জানিয়েছেন। শিক্ষার্থীরা গতকাল ১ হতে ৭নং ওয়ার্ডের প্রতিটি পয়েন্টে টিসিবির পণ্য বন্টনের তদারকী করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button