স্থানীয় সংবাদ

খুলনা মহানগর পূজা পরিষদের বন্যাদুর্গতদের মাঝে খাদ্য বিতরণ

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে খুলনা জেলার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের ১৩টি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হয়। আজ ২৮ আগস্ট বুধবার খুলনা হতে ট্রলারযোগে এ সমস্ত খাবার ও পানি নিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিতরণ কালে নেতৃবৃন্দ দেখতে পান উপদ্রুত এলাকার মানুষ আশ্রয়কেন্দ্র ও ভেড়িবাঁধে অবস্থান করছে। গবাদি পশু নিয়েও বিপাকে পড়েছে বানভাসি মানুষ। তারা সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। এ সকল মানুষকে দ্রুত পুনর্বাসিত করার জন্য নেতৃবৃন্দ সরকারের নিকট আহ্বান জানান। এ সময়ে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কু-ু, যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, সাংগঠনিক সম্পাদক উজ্জল ব্যানার্জী, উপদেষ্টা বৈষ্ণব বলরাম দাস, স্থানীয় বিশিষ্ট সমাজসেবক শেখ সুলতান জাকারিয়া, মহানগর পূজা পরিষদের সম্পাদকম-লীর সদস্য রুপন কুমার দে, অলোক কুমার দে, রবীন কুমার দাস, পাপ্পু সরকার, অভিজিৎ দে শুভ, অজিত সাহা, বিপ্র দাস, শিব শীল, অপু বাগল, মিমু দাস, শুভ সাহা, তাপস কংস বণিক, দিপু ঘোষ, উজ্জল ব্যানার্জী, রাজু ডোম প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button