বিভিন্ন স্থানে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রবাহ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
কয়রা
কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪টায় কপোতাক্ষ কলেজের হলরুমে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম, এ হাসানের সভাপতিত্বে ও সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ রবিউল ইসলামের পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা আবু সাইদ বিশ্বাস, সালাহউদ্দীন লিটন, মোহম্মাদ জমিদার, মোল্ল্যা ইয়াকুব আলী,আবুল বাশার ডাবলু, আঃ রব খোকন, আনারুল সানা, মিজানুর রহমান, আজিজুল ইসলাম, আবু সাইদ, বুলবুল, মুনসুর সরদার, শহিদুল্ল্যাহ শাহিন, সেচ্ছাসেবক দলের খুলনা জেলার সহ সভাপতি ডাঃ নুর ইসলাম খোকা যুবদল নেতা আকবর হোসেন, মেহেদী হাসান, আসাদুল ইসলাম, আনারুল ডাবলু, আঃ জলিল, লিটন মন্ডল, সিরাজুল ইসলাম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুল ইসলাম খোকা, সদস্য সচিব ডি এম হেলাল উদ্দীন, আমির হামজা, বাবলু, মাসুম বিল্ল্যাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্ল্যাহ সবুজ, সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্রনেতা ইমরান হোসেন, মিনার, রানা, আশিকুজ্জামান, রেজওয়ান, জাহাঙ্গীর, মাহফুজ, আনারুল প্রমুখ।
পাইকগাছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিকাল ৫টায় কপোতাক্ষ মার্কেট চত্বরে বিএনপির সহ সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সোলাদানা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এসএম এনামুল হক, কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, সাইফুল ইসলাম তারিক, জাহিদুল ইসলাম লিটন, আমিনুর রহমান, আনারুল কাদির, আমিনুল ইসলাম বজলু, আব্দুস সাত্তার, ইব্রাহীম গাজী, আনারুল ইসলাম, যজ্ঞেশ্বর কাত্তিক, সোহেল গাজী, ইউনুছ মোল্লা প্রমুখ।
নড়াইল
নড়াইলে রবিবার বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির, নড়াইল জেলা শাখার আয়োজনে নড়াইল চৌরাস্তায় এলাকায় অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখার সভাপতি বিশ^াস জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সিনিয়ার সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, যুবদলের সভাপতি মোঃ মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়াদাত কবীর রুবেল, জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি, মহিলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দলের বিপুল সংখ্যক নেতা-কর্মি এসময় উপস্থিত ছিলেন।



