স্থানীয় সংবাদ

বিএনপি’র ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি : বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম এর আত্মার মাগফিরাত কামনা ও তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানে সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, বন্যায় নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহিদ নেতা-কর্মীদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় রবিবার আছর বাদখালিশপুর নেভী চেকপোষ্ট মোড় ঈদগাহ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলাদলের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক কোষাধ্যক্ষ বিশিষ্ট শিল্পপতি এস এম আরিফুর রহমান মিঠু। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ শামসুর রহমান, মোঃ সাজ্জাদ আলী, এস এম জসিম উদ্দিন, রবি জমাদ্দার, ছাত্র নেতা মনিরুল ইসলাম মনির, যুবদল নেতা শহিদুল ইসলাম বাবু, যুবনেতা মোঃ শাহাদাত হোসেন, ছাত্রনেতা শেখ গোলাম রাব্বি, গোলাম ছরোয়ার, এস এম রফিক, মোঃ ইসমাইল হোসেন, সিদ্দিকুর রহমান, শ্রমিক দল নেতা মালেক হাওলাদার, মোঃ জসিম খান, মোঃ মনির হোসেন, মহিলা দল নেত্রী মোসাঃ সালমা বেগম, মোসাঃ নুসাই বেগম, উর্মি বেগম, আল-আমিন, আক্কাস শিকদার, মঈন, মোঃ লাবীব হোসেন, রিফাত শেখ, আরিফুল ইসলাম আরিফ, শওকত আলী মাসুম, নয়ন চৌধুরী, স্বপন হাওলাদার, জাকির হোসেন, রুহুল আমিন, জাহিদ হাসান, শামিম হাসান, আজমির হোসেন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button