স্থানীয় সংবাদ

আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি নেতা ফকরুলের পিতার ইন্তেকাল

স্টাফ রিপোর্টার ঃ আটরা গিলাতলা ইউনিয়ন ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ ফকরুল ইসলামের পিতা শেখ আঃ গফফার (৯৬) বুধবার রাত ১০ টায় শিরোমনি উত্তরপাড়াস্থ নিজ বাসবভনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী অ ইন্না লিল্লাহী রাজিউন ) বৃহস্পতিবার সকাল ১০ টায় শিরোমনি উত্তরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাযায় উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সাবেক সভাপতি মীর কায়সেদ আলী, ফুলতলা ্উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী মুন্সি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মুন্সি মইনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, ইউপি চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, যুবদল নেতা মোল্লা সোহরাব হোসেন, মোল্ল্যা সোলায়মান, ইফতেখায়রুল ইসলাম বাপ্পি, এনামুল হোসেন, রফিকুল ইসলাম সুজা, মোঃ রবিউল ইসলাম, মোঃ পলাশ, খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেক, সেচ্ছাসেবক দল নেতা শেখ বিল্লাল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ জানাযায় উপস্থিত ছিলেন ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button