স্থানীয় সংবাদ

শিরোমনি ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল প্রিমিয়াম লীগে পদ্মা একাদশ চ্যাম্পিয়ন

স্টাফ রিপোর্টার ঃ শিরোমনি ফ্রেন্ডস ইউনাইটেড ফুটবল প্রিমিয়াম লীগ ২০২৪ টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকাল ৪ টায় শিরোমণি মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে মেঘনা একাদশ বনাম পদ্মা একাদশ। খেলায় নির্ধারিত সময় অনুসারে কোন গোল না হওয়া। ট্রাইবেকারের মাধ্যমে ৩ – ২ গোলে পদ্মা একাদশ চ্যাম্পিয়ন। খেলা শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ আকিব জাবেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শেখ জাহাঙ্গীর হোসেন। ফুটবল টুর্নামেন্টের খেলা উদ্বোধন করেন আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ্ব শেখ আল আমিন। বিশেষ অতিথি ছিলন বহ্নিশিখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শেখ লাভলু, বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজসেবক শেখ ইফতেখায়রুল আলম বাপ্পি, বিশিষ্ট ব্যবসায়ী শেখ মফিজ হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শেখ লোকমান হোসেন , বক্তৃতা করেন শেখ নাজমুল হক অয়ন, আব্দুর রব, শেখ মোস্তফা কামাল, বাবু প্রবীর কুমার , তৌফিক আম্মান, ফারহান, সোহাগ, শামীম, আরাফ, মঈন, প্রমূখ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন পদ্মা একাদশের ইসরাফিল, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট মুহাম্মদ আকাশ, শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হন মুরসালিন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button