স্থানীয় সংবাদ

নানা কর্মসূচির মধ্যে দিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

প্রবাহ ডেস্ক
নানা কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানোর বিস্তারিত সংবাদ।
পাইকগাছা
পাইকগাছায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। রোববার সকালে পুরাতন পরিবহন কাউন্টার চত্বরে উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাবেক কাউন্সিলর ইমরান সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা এসএম এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, কাজী সাজ্জাদ আহমেদ মানিক। বক্তব্য রাখেন ইউনুস মোল্লা, জিএম রুস্তম, আমিনুল ইসলাম বজলু, আনারুল ইসলাম, রাজিব নেওয়াজ, আবু তালেব, ফয়সাল রাশেদ সনি, দীপংকর বাবু, বাবু মীর, রবিউল ইসলাম, হারুন অর রশীদ, রাসেল হোসেন রাজা, সোহেল আহমেদ, সাদ্দাম হোসেন, নাজমুল হোসেন বাপ্পি, এসকে বাবু, লিটন ও কাদের। অনুষ্ঠান শেষে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
কয়রা
খুলনার কয়রায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। কয়রা উপজেলা যুবদলের আয়োজনে গতকাল রোববার (২৭অক্টোবর) সকাল ৯ টায় মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়। পরে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপনের জন্য গাছের চারা বিতরণ করা হয়। এর আগে সকাল ১০টায় কয়রা সদরের একটি র‌্যালী অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ হাসান, আলহাজ্ব আবু সাঈদ বিশ্বাস, বিএনপি নেতা সরদার মতিয়ার রহমান, কোহিনুর আলম, শেখ সালাহউদ্দীন লিটন, আবুল বাসার ডাবলু, যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক ইসানুর রহমান, আকবর হোসেন, মাসুদুর রহমান, আছাদুল ইসলাম, আনারুল ইসলাম ডাবলু, দেলোয়ার, তরিকুল , ইমরান কালাম আজাদ শেখ, আছাফুর, সোহাগ, আশরাফুল, আজিবর, মফিজুল, তৈয়েবুর, আসমাতুল্লাহ, আলিম, পলাশ, জলিল, তপন কুমার। যুবদলের সাবেক জেলা সহ দফতর সম্পাদক তানভীর স্বেচ্ছাসেবক দলের জেলা সহসভাপতি নুরুল ইসলাম খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডি এম হেলালউদ্দীন সাবেক ছাত্রদলের আহ্বায়ক আবুল কালাম আজাদ কাজলছাত্রদলের আহ্বায়ক আরিফ বিল্লাহ সবুজ সদস্য সচিব মাহমুদ হাসান, ছাত্রদল নেতা ইমরান, আলাউদ্দীন ,মেহেদি, রানা, আরিফুল, সাইফুল, জুবায়ের, আছাফুর, লিটন প্রমুখ।
ডুমুরিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে খুলনার ডুমুরিয়া উপজেলা যুবদলের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় শহীদ সিরাজ মঞ্চে অনুষ্ঠিত এ ক্যাম্পের শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন যুবদল নেতা মোল্ল্যা মশিউর রহমান। এ সময় অতিথি ছিলেন জেলা যুবদলের মোঃ নাদিমুজ্জামান জনি, হাবিবুর রহমান বেলাল, ইয়ারুল ইসলাম রিপন, মোঃ আফজাল হোসেন, এস এম মান্নান মিস্ত্রী, উপজেলা যুবদলের শেখ ফরহাদ হোসেন, আব্দুর রব আকুঞ্জি, খান আবুল কালাম আজাদ, সোহাগ গোলদার, পারভেজ গাজী, গাজী আব্দুল আজিজ, রিপন হালদার, আনিস শেখ, রবিউল ইসলাম, আব্দুল হক লিটন, মেহেদী হাসান রাসেল, খালেদ শামীম, আসলাম খান, লিপু খান, সরদার কবিরুল ইসলাম, জামিনুর রহমান, মাসুম আকুঞ্জি, ইমরান হোসেন খাজা, সরোয়ার হোসেন, আব্দুল কাদের, ইলিয়াজ মোল্ল্যা, শেখ ফযসাল হোসেন, বাবু গাজী, হাসান শেখ, শাহিনুর রহমান ফকির, শাওন গোলদার, শাম্মি মোল্ল্যা, রহমাতুল্লাহ আকুঞ্জি, ইমরান হোসেন, খান মফিজুর রহমান, খান জিয়াউর রহমান জীবন, শরিফুল ইসলাম আকুঞ্জি, মিজান গাজী, মতিয়ার রহমান আকুঞ্জি, তারক চন্দ্র মন্ডল, বিরেশ্বার মন্ডল, জুয়েল শেখ, শাহরিয়ার আকুঞ্জি, মঈন বাগাতী প্রমুখ।
দাকোপ
রবিবার বেলা ১২টায় দাকোপ উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী শুরু হয়। দাকোপ উপজেলা যুবদলের আহবায়ক অমল গোলদারের সভাপতিত্বে এবং সদস্য সচীব আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনায় পালিত কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাহিদুজ্জামান জনি। এরপর এক বর্ণাঢ্য র‌্যালী চালনা বাজার প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মোঃ আইয়ুব মোল্যা, জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আঃ মান্নান মিস্ত্রি, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আফজাল ফরাজী, পিয়ারুল ইসলাম রিপন, হাবিবুর রহমান বেলাল, জেলা যুবদলনেতা তৌহিদুর রহমান শান্ত, আমির হোসেন, মোস্তফা খালিদ, রুবেল মীর, মিরাজ হোসেন। বক্তৃতা করেন চালনা পৌরসভা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য সচীব হাসমত খলিফা, উপজেলা যুগ্ম আহবায়ক গাজী ফয়সাল আলম, এস এম ফজলুল করিম, আফজাল হোসেন, গাজী তরিকুল ইসলাম, কাঞ্চন শেখ, আমিনুর রহমান রনি, নুর ইসলাম, সুধাম মন্ডল, যুবনেতা দোলোয়ার ফরাজী, খোকন সানা, আজমল গাজী, আলাউদ্দিন বনি, ছাব্বির রহমান শেখ, তাইজুল ইসলাম, রসুল শিকারী, রকিব সানা, পিরালী সানা, টুটুল হোসেন, খোকন গাজী, মাসুম হাওলাদার, মনির হোসেন, সেলিম শেখ, হাসান শেখ, বনি আমিন, ইয়াসিন গাজী প্রমুখ।
সাতক্ষীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে রবিবার (২৭ অক্টবার) দুপুর ১২টায় শহরের সঙ্গীতা মোড়স্থ রাধানগর এলাকায় উক্ত রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সহ-সমন্বয়ক ফরিদুজ্জামান ফরিদ, আলিমুজ্জামান আলিম, জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক আহসানুল কাদির স্বপন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মনিরুজ্জামান প্রিন্স, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুজ্জামান সজীব, সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনসহ অন্যান্যরা। প্রধান অতিথি এ সময় বলেন, আগামীর রাস্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক না কেটে জনসাধারনের জন্য স্বেচ্ছায় রক্তদানসহ অভিজ্ঞ চিকিৎসক দিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। যেখানে দুই শতাধিক মানুষকে বিনা খরচে চিকিৎসা সেবাসহ ফ্রি ঔষুধ প্রদান করা হয়েছে। দিন ব্যাপী সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার ও নার্সেদের নিয়ে উক্ত রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ
ঝিনাইদহে রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। জেলা যুবদলের আয়োজনে রোববার দুপুরে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সে সময় জেলা বিএনপির সভাপতি এ্যাডঃ এম এ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। রক্তদান কর্মসূচিতে যুবদলের ১৩ জন নেতাকর্মী ১৩ ব্যাগ রক্ত অসহায় মানুষের চিকিৎসা কাজে দান করেন। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই দিন জেলার কালীগঞ্জ উপজেলা বিএনপি তিনটি গ্রুপ পৃথক পৃথকভাবে কর্মসূচী পালন করে। এরমধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক হামিদুল ইসলাম হামিদ শহরের হাসপাতাল সড়কের দলীয় কার্যালয়ে সমাবেশ, ফ্রী মেডিকেল ক্যাম্প ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল কর্মসূচী পালন করে। একইভাবে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ গ্রুপ শহরের থানা রোড়ের কার্যালয়ে সকালে ফ্রী মেডিকেল ক্যাম্প ও বিকালে মেইন বাসস্ট্যান্ডে যুব সমাবেশের আয়োজন করে। অনুরুপভাবে চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম শহিদুজ্জামার বেল্টু গ্রুপ কালীগঞ্জ পৌর অডিটরিয়ামে সমাবেশ ও র‌্যালীর আয়োজন করে। এদিকে ঝিনাইদহের অন্যান্য উপজেলার ন্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোটচাঁদপুর উপজেলা ও পৌর শাখার উদ্যেগে শহরের দি-পিজন ক্লাব চত্ত্বরে পৌর যুবদলের সভাপতি ফয়েজ আহমেদ তুফানের সভাপতিত্বে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিন করে।
বটিয়াঘাটা
বটিয়াঘাটা উপজেলা যুবদলের উদ্যোগে সকাল ১০টার সময় এক ফ্রি মেডিকেল ক্যাম্প স্থানীয় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাদিমুজ্জামান জনি । বিশেষ অতিথি জেলা যুবদলের সহ-সভাপতি মোল্লা আউয়ুব হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মান্নান মিস্ত্রী, মোমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন,আল আমিন আঁকন, আফজাল ফরাজী, শফিক মোল্লা, বেলাল হোসেন, কবির আঁকন, বিশ্বজিৎ বিশ্বাস, সদর যুবদল নেতা শফিকুল ইসলাম, সোহাগ শেখ, আল মামুন শেখ, রাশেদ গাজী, হাফিজ সরদার রতন রায়, সৈকত হালদার, জাহিদ হাওলাদার, আল আমিন শেখ, সুমন হাওলাদার, অপু মল্লিক, ওবায়দুর রহমান সাজু, নজরুল ইসলাম নজু প্রমুখ। অন্যদিকে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উপজেলা যুবদলের পক্ষ থেকে সামাজিক বনায়ন বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় একই স্থানে বিকেলে উপজেলা যুবদলের আহ্বায়ক আবু বকর সিদ্দিক নিরুর সভাপতিত্ত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এজাজুর রহমান শামীম, জেলা বিএনপির সাবেক সদস্য সুলতান মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা সুদীপ্ত মল্লিক,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ আরিফুজ্জান দুলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লিটন, মোঃ শাহারিয়ার বাপ্পী, ছাত্রদল আহ্বায়ক মোঃ শাকিল হুসাইন, মনিরুল ইসলাম মিন্টু, জুয়েল বিশ্বাস,তোরান হোসেন রানা,রাশেল,সাহেব আলী, উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, বাদল হাওলাদার, মোঃ শহিদুল ইসলাম প্রমুখ ।
চিতলমারী
বাগেরহাটের চিতলমারী বিকেলে উপজেলা চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এসময় উপজেলা যুবদলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মোঃ জাকারিয়া মিলনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ মুজিবর রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এ্যাডঃ অহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান, সাবেক জেলা যুবদলের আহবায়ক মো: হারুন অর রশিদ, সাবেক জেলা যুবদলের সদস্য সচিব সুজন মোল্লা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপি মহিলা দলের সদস্য রুনা গাজী, চিতলমারী উপজেলা বিএনপি’র আহবায়ক মমিনুল হক টুলু বিশ্বাস ও সদস্য সচিব মোঃ আহসান হাবীব ঠান্ডু, চিতলমারী স্বেচ্ছাসবক দলের আহবায়ক মোঃ নেয়ামত আলী খান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন চিতলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button