স্থানীয় সংবাদ

কয়রায় ধান ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনার কয়রা উপজেলার দক্ষিণ মহারাজপুর বিলের ধানক্ষেত থেকে সুজন গাজী নামে এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। সে মহারাজপুর গ্রামের আরশাদ আলী গাজীর পুত্র । রবিবার ভোর সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ মহারাজপুর বিলের তারিকুল ইসলাম শিলনের ধানক্ষেতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, নিহত সুজন গাজী প্রতিদিনের ন্যায় ঘেরের অটন ঝেড়ে যাচ্ছিল। পার্শ্ববর্তী তারিকুল ইসলাম শিলনের ধান ক্ষেতে তিনি ইদুর মারার জন্য কারেন্ট তার দিয়ে রাখেন। এ সময় কারেন্ট তার স্পর্শে তার মৃত্যু হয়। কয়রা থানার ওসি তদন্ত মোঃ শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানোর হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button