খালিশপুর ৭নং ওয়ার্ড বিএনপির সম্মেলন সম্পন্ন

# লিটন সভাপতি, জাকির সাঃ সম্পাদক, হৃদয় সাংগঠনিক সম্পাদক #
স্টাফ রিপোর্টারঃ উৎসবমুখর পরিবেশে রবিবার সন্ধ্যায় খালিশপুর থানা ৭নং ওয়ার্ড (কুয়েত নগরী) বিএনপির সম্মেলন সম্পন্ন হয়েছে। দ্বি বার্ষিক সম্মেলনে ভোটার ছিলেন ৩১ জন। ১৯ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ৭নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক লিটন খান, তার এক মাত্র প্রতিদ্বন্দ্বি আহবায়ক আলহাজ্ব রিয়াজ শাহেদ পান ১২ ভোট। ১১ ভোট পেয়ে সাঃ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক সাঃ সম্পাদক জাকির হোসেন, তার অপর প্রতিদ্বন্দ্বি প্রার্থী শেখ তুহিন পান ৯ ভোট, শেখ সাদী পান ৬ ভোট ও মুশফিকুর রহমান ইলিয়াস পান ৫ ভোট। ১৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন হৃদয় হাশেম আসমত। তার এক মাত্র প্রতিদ্বন্দ্বি নুর খালিদ রাস্তি পান ১৩ ভোট। এই তিনটি পদে নির্বাচন হয়। তথ্যের সত্যতা স্বীকার করেন নব্য সভাপতি লিটন খান ও সাংগঠনিক সম্পাদক হৃদয় হাশেম আসমত। ৭নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আহবায়ক রিয়াজ শাহেদ আর পরিচালনা করেন নব্য সভাপতি লিটন খান। প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, বিমেষ অতিথি ছিলেন সদস্য সচিব তুহিন, রেহানা ঈসা, এড. নুরুল হাসান রুবা, হাবিব বিশ্বাস, শেখ জাহিদ হোসেন, হোসেন, পিয়ারু, শেখ সাদী প্রমূখ। বক্তারা বলেন, ফ্যাসিবাদরা যাতে আবারো ফিরে না আসতে পারে এ জন্য ঐক্যের কোন বিকল্প নেই। ছোট খাটো বিষয় বড় করে না দেখে সবাই মিলে মিশে দলের কল্যাণে কাজ করতে হবে। এ দলটি গণতন্ত্রের জন্য দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছে। সেই পথ ধরেই এ দল চলবে। গণতন্ত্র চর্চা এ দলের ভিতর সব সময় ছিল, এখনও আছে। ভবিষ্যতেও থাকবে। ওয়ার্ডের নতুন সাংগঠনিক সম্পাদক হৃদয় হাশেম আসমত বলেন, গত ১৭ বছর ধরে গণতন্ত্রের জন্য আন্দোলন করে আসছি। সেই আন্দোলনকারীদেরই সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে সেই গণতন্ত্রের বাস্তবায়ন হলো।



