স্থানীয় সংবাদ

যাত্রীর প্রত্যাশায় যেখানে সেখানে পার্কিং : সড়ক উন্নয়নেও সৃষ্টি হচ্ছে যানজট

শেখ ফেরদৌস রহমান: খুলনায় যত্রতত্রভাবে যাত্রীর প্রত্যাশায় চালকেরা অপরিকল্পিত পার্কিং করছে। আর সড়ক উন্নয়নে খোঁড়াখুঁড়িতে তৈরি হচ্ছে যানজট। হঠাৎ বেড়েছে যানবাহন ও ইজিবাইকের দৌরাত্ম যেকারণে খুলনা এখন যানজটের নগরীতে পরিণত হয়েছে। সড়কে চলাচলের সময়ে যেখানে সেখানে হঠাৎ যানবাহন থামিয়ে করা হচ্ছে পার্কিং ছোট বড় যানবাহনগুলো যাত্রীর জন্য হঠাৎ থামিয়ে দিচ্ছে যানবাহণ করছেন গাড়ী পার্কিং। এতে করে নগরবাসীর পড়তে হচ্ছে ভোগান্তিতে। গতকাল ছিল ৩ই নভেম্বর ট্রাফিক সপ্তাহ মাইকে প্রচার করে ট্রাফিক পুলিশ সদস্যরা বিভিন্ন সচেতনতামূলক বাণি শোনালেও মানছেনা অধিকাংশ চালকেরা। তাছাড়া নেয়া হচ্ছেনা কোন সমাধান যে কারনে নগরীর সড়কে বাড়ছে ছোটবড় দুর্ঘটনা। পাশাপাশি পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে সময় ব্যায় হচ্ছে দশ মিনিট ; তীব্র ভোগান্তির মুখে পড়ছে নগরবাসী। জরুরী ভিত্তিতে নাগরীক সেবার, যানবাহনগুলো ও আটকে থাকছে সড়কে। পাশাপাশি নগরীতে নেই কোন ট্রাফিক সিগন্যাল বাতি মুখে বাসি, আর হাতের লাঠি দিয়ে জীবনের ঝুকিঁ নিয়ে অনেকটা সময় যানজট নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের। এছাড়া দীর্ঘদিন যাবৎ এসব যানবাহনের কারনে যানজট তৈরির কারনে অনেকে সঠিক সময়ে গন্তব্য স্থলে পৌছেতে পারছেনা । নগরীর ব্যাংক তানভির বলেন, সড়কে হঠাৎ করে তিব্র যানজট তৈরি হচ্ছে। বিশেষ করে গেল বছর খানেক সময়ে যেন সড়কে বেড়েছে যানজট। কিছুদিন আগেও এত পরিমাণ যানবাহন ছিলনা। প্রতিদিন অফিস সময়ে চলাচলের সময়ে পড়তে হচ্ছে যানজটে সঠিক সময়ে পৌঁছানো স্বম্ভব হচ্ছেনা কর্মস্থলে। বিশেষ করে সড়কে ইজিবাইক ,অটো রিক্সা, মিনি পিকআপ, প্রাইভেট গাড়ী সংখ্যা ও বৃদ্ধি পেয়েছে। তবে সড়কে ইজিবাইক বেড়েছে কয়েকগুন পাশাপাশি এসব ইজিবাইক চালকেরা অনেক কিশোর ও অদক্ষ চালক । তারা যাত্রীর জন্য যত্রতত্র পার্কিং করায় আরও বাড়ছে যানজট। বিশেষ করে নগরীর রুপসা বাস্ট্যান্ড, পিটিআই মোড়, সাত রাস্তার মোড়, ময়লা পোতা মোড়, গল্লামারী, নিরালা, ডাকবাংলা মোড়, পিকচার প্যালেস মোড়, টুটপাড়া, সদর থানার মোড় কেসিসি মার্কেট এলাকা, কোর্ট এলাকা, শিববাড়ী মোড়, সোনাডাঙ্গা বাসস্টান্ড, নিউ মার্কেট, নতুন রাস্তা, বয়রা বাজার,
দৌলতপুর, মুহসিন মোড়, রোলিগেট, ফুলবাড়ীগেট, শিরোমনীসহ নগরীর বিভিন্ন অলিগলিতে ও সৃষ্টি হচ্ছে যানজট। এবিষয়ে নগরীর খালিশপুর এলাকার স্থানিয় বাসিন্দা আজমল হোসেন বলেন সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়েছে। এতে করে প্রতিদিন সড়কে তিব্র যানজট তৈরি হচ্ছে মূলত নগরীর সড়কে উন্নয়নের জন্য খোঁড়াখুঁড়ির কারনে এক প্রকার যানজট তৈরি হচ্ছে। পাশাপাশি সড়কে অতিরিক্ত ইজিবাইক মাহেন্দ্র, আতুল গাড়ীগুলোর দখল থাকায় বাড়ছে যানজট। পাশাপাশি নগরীর অনেক সড়ক বর্ষা মৌসুমে ভেঙ্গে খানাখন্দ তৈরি হয়েছে। আবার সড়কগুলো উন্নয়নের জন্য পথ আটকানো হচ্ছে। যে কারনে আশেপাশের অন্যান্য সড়কে সব যানবাহন ঢুকে পড়ছে তৈরি হচ্ছে যানজট । এই যানজট নিরসনের জন্য তাৎক্ষনিক কোন ব্যবস্থা না থাকায় আরো বেশি যানজট তিব্র হচ্ছে। তবে এই যানজট নিরসনের জন্য কর্তৃপক্ষর প্রয়োজন সঠিক তদারকি ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা। পাশাপাশি ট্রাফিক সিগন্যাল বাতি ও স্থাপন করতে হবে। তাছাড়া সড়কের পাশে অবৈধ ফুটপাত ব্যাবসায়িদের কারনে বাড়ছে যানজট। এবিষয়ে খুলনা ট্রাফিক বিভাগের ডিসি আবুল বাশার মোহাম্মাদ আতিকুর রহমান বলেন, আমি গতকাল যোগদান করেছি ডিসি ট্রাফিক হিসেবে দায়িত্ব নিয়েছি। এছাড়া কমিশনার স্যার নিজেও প্রতিদিন সকালে বের হয় সড়কে অবস্থা পর্যবেক্ষন করে। আমরা সাধারণ মানুষ চলাচলের জন্য সহজ মুভমেন্ট এর বিষয়ে যা করণীয় ট্রাফিক বিভাগ করবে ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button