স্থানীয় সংবাদ

বাঘারপাড়ায় মহানবীকে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন হেফাজতের

# অভিযুক্ত বাধন আটক ফাঁসির দাবী #

যশোর ব্যুরো ঃ বাঘারপাড়া উপজেলার বন্দবিলা ইউনিয়নের সাদীপুর গ্রামের বিধান বিশ্বাসের ছেলে বাধন বিশ্বাস (১৯)সে হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় খাজুরায়। সোমবার স্থানীয় তৌহিদী জনতার ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে শ’ শ’ ধর্মপ্রাণ মসলি¬রা অংশগ্রহণ করেন। তারি ধারা বাহিকতায় মঙ্গলবার সকালে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে বাধনের বিচারের দাবীতে মানব বন্ধন কার্মসূচী পালন করেন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাঘারপাড়া উপজেলা শাখা। এ দিন সকালে অনুষ্ঠিত মানব বন্ধনে সভাপতিত্ব করেন,মুফতি মাও মাছুম বিল¬াহ। বক্তব্য রাখেন মুফতি মাও মহিবুল¬াহ হাবিবি, মাও: কামরুজ্জামান, মুফতি মাও: নাজমুস সাহাদাত,মুফতি সাইদুল ইসলাম, মাও: রেজাউল করিম, মুফতি মাহামুদুর হাসান, মুফতি আবু হুরাইরা,হাফেজ তারেক জামিল প্রমুখ । আন্দোলন কারিরা আটক বাধনের ফাঁসির জোর দাবী জানান। একই সাথে আগামি বৃহস্পতিবারের মধ্যে প্রকাশ্যে বিচার না হলে শুক্রবার আবারও আন্দোলনে নামবে বাঘারপাড়া উপজেলার নবী প্রেমিরা। মানব বন্ধনে বক্তারা বলেন, ইসলাম হলো শান্তির ধর্ম-মানবতার ধর্ম। অন্য ধর্মের প্রতি অসম্মানজনক আচরণ ও কটূক্তি সমর্থন করে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে আজ। কারণ মুসলিমরা নবীজিকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। অবিলম্বে হিন্দু ধর্মের ওই ছেলেকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলন হবে বলে হুশিয়ারি দেন। মানব বন্ধন শেষে আগামি শুক্রবার জুম্মাবাদ মিছিল সমাবেশের ঘোষনা করা হয়েছে। বাধন কে আটকের বিষয়টি নিশ্চিত করে থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান,(মঙ্গগলবার)গত রাতে মনিরামপুর থেকে আটক করা হয়েেেছ,এ কাজে পুলিশের পাশাপাশি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগীতা করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button