স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ৯ জেলায় একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১৪৩ জন : খুলনাসহ মৃত্যু ২

# এ পর্যন্ত খুলনা বিভাগে ডেঙ্গু ছাড়াল ৮৩৫৫ জন : মৃত্যু ২৬ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ৯ জেলায় ও দুটি সরকারি হাসপাতালে মিলে একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৪৩ জন। এ সময়ে খুলনা ও যশোরে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৮৩৫৫ জন এবং মৃত্যু হয়েছে ২৬ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই প্রতিবেদনে উল্লেখ করা হয় ( শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগের ৯ জেলায় ও দুটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১৪৩ জন। এ সময়ে খুলনা ও যশোরে একজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এছাড়া একদিনে খুলনায় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৯ জন। এছাড়া সাতক্ষীরায় ৫ জন, যশোরে ১৬ জন, ঝিনাইদহে ৫ জন, মাগুরায় ১০ জন, নড়াইলে ১৩ জন, কুষ্টিয়ায় ৮ জন, চুয়াডাঙ্গায় ১০ জন ও মেহেরপুরে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৮ হাজার ৩৫৫ জন এবং মোট মৃত্যু হয়েছে ২৬ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১৩ জনের । এছাড়া খুলনায় ৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে একজন, যশোরে ৪ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ২৪৮১ জন, বাগেরহাটে ১০১ জন, সাতক্ষীরায় ২০৮ জন, যশোরে ১১৬৯ জন, ঝিনাইদহ ৫৪৯ জন, মাগুরায় ২৬২ জন, নড়াইলে ৬১৪ জন, কুষ্টিয়ায় ৯৪২ জন. চুয়াড্ঙ্গাায় ১৮৯ জন, মেহেরপুরে ৬০০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০৪৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৩৮৬ জন। রেফার্ড করা হয়েছে ১০৫ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডা: সুহাস রঞ্জন হালাদার জানান, গত একদিনে নতুন করে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৬ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৩৬ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগী চিকিৎসা দেয়া হয়েছে ১০৭৯ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button