স্থানীয় সংবাদ

সাবেক এমপি রশীদুজ্জামান দুই মামলায় ৪ দিনের রিমান্ডে

োস্টাফ রিপোর্টার ঃ ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও মারপিটসহ নাশকতার অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো: রশীদুজ্জামানকে পৃথক দু’টি মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বৃহস্পতিবার পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আনোয়ারুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক অমিত দেবনাথ ও সাদ্দাম হোসেন জানান, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর, মারপিট ও নাশকতা সৃষ্টির অভিযোগে সাবেক সংসদ সদস্য মো: রশীদুজ্জামানের নামে মামলা হয়। মামলা সূত্রে জানা যায়, উপজেলা নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য খুলনা জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দকে পাইকগাছার প্রবেশদার হতে আনার উদ্দেশ্যে বিএনপির নেতাকর্মীরা পৌরসভা জিরো পয়েন্টে উপস্থিত হন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ি ভাঙচুর করে নাশকতা সৃষ্টি করে। এ ঘটনায় বিএনপির নেতাকর্মীরা আহত হয়। ২৯ আগস্ট রুবেল সরদার মামলা দায়ের করেন। অপরদিকে ২০২৪ সালে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জিরোপয়েন্টে যাওয়ার সময় উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের লোকজন তাদেরকে মারপিট করে আহত করে। উক্ত ঘটনায় রশীদুজ্জামানকে ১ নম্বর আসামি করে ২১ আগস্ট ইশিতা আনাম রিতু নামে এক ছাত্রী বাদী হয়ে ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০০/৩০০ জনের নামে মামলা দায়ের করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button