স্বদেশ বিচিত্রা পত্রিকা ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে খুলনায় নানা অনুষ্ঠানমালা

স্টাফ রিপোর্টারঃ কলম হোক স্বাধীনতা ও মুক্তির হাতিয়ার শ্লোগানে দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে শনিবার দিন ব্যাপী খুলনায় নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, সাংবাদিকদের প্রশিক্ষণ ও গুনীজন সম্মাননা স্মারক ও সনদ প্রদান। নগরীর গোয়ালখালি মোড়স্থ সাহিত্য সংগঠন নতুন তারাভবনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দৈনিক স্বদেশ বিচিত্রা পত্রিকার সম্পাদক ও প্রকাশক অশোক ধর। সঞ্চালনায় ছিলেন স্বদেশ বিচিত্রা পত্রিকার খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান সাইফুর মিনা। অনুষ্ঠানে খুলনা বিভাগের বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিরা অংশ নেন ও তাদের মতামত তুলে ধরেন। অনুষ্ঠানের ফিতা কেটে উদ্বোধন ঘোষণা করেন নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সালাম শিমুল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও গবেষক নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা এর কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সন্দীপক মল্লিক। প্রথম সেশনের সভাপতিত্ব করেন স্মৃতি রেখা বিশ্বাস ও দ্বিতীয় সেশনের সভাপতিত্ব করেন শেখ আকতার। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক এ বি এম আদেল মুকুল, শেখ মিলন মোহাম্মদ, গৌরদাস বিশ্বাস, সেবাব্রত সিংহ, কফিল মাহমুদ, কাজী জাহাঙ্গীর ইসলাম, মোঃ আজগর হোসেন, খান মোঃ মহসীন। কর্মশালা পরিচালনা করেন দৈনিক প্রবাহ পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার খলিলুর রহমান সুমন। বিভিন্ন জেলা থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মোঃ জাহাঙ্গীর সিকদার, এম এম বাহাউদ্দীন, অনাথ বন্ধু, সমরেশ বিশ্বাস, কাজী গোলাম মহিউদ্দিন, এস এম আব্দুর রহমান, সাঈদা পারভীন, শেখ শামসুদ্দোহা বাঙালি, এস এম নাজমুল হাসান, ডাঃ জহিরুল ইসলাম বাদল, মোঃ মনিরুজ্জামান গাজী, জি এম হোসেন মাহমুদ বাচ্চু, কাজী আব্দুল ওহাব, লায়ন মোঃ শামীম সিকদার, এ জি রানা, আকরাম হোসেন মল্লিক, ইব্রাহিম মনির প্রমূখ। দৈনিক স্বদেশ বিচিত্রা স্বর্নোজ্বল সম্মাননায় ভূষিত করা স্মৃতি রেখা বিশ্বাস, পঞ্চানন মল্লিক, শেখ মিলন মোহাম্মদ, সেবাব্রত সিংহ ও খলিলুর রহমান সুমনকে। সম্পাদক ও প্রকাশক কবি অশোক ধরের পক্ষ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় সাইফুর মিনাকে।



