স্থানীয় সংবাদ
ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নবনির্বাচিত নেতৃবৃন্দকে খুলনা নাগরিক সমাজের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, খুলনা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি এম এ হাসান (দৈনিক পূর্বাঞ্চল) এবং সাধারণ সম্পাদক মোঃ রবিউল গাজী উজ্জ্বল (দৈনিক সময়ের খবর) সহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাড. মোহাম্মদ বাবুল হাওলাদার এক যৌথ অভিনন্দন বার্তায় নবনির্বাচিত নেতৃবৃন্দ খুলনায় কর্মরত ফটো সাংবাদিকদের আরও বেশি পেশাগত মান, দক্ষতা ও মর্যাদা বৃদ্ধিতে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।



